Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Friday , ০৭ আগস্ট ২০২৬ | ১২:৪৯ অপরাহ্ন

৫ আগস্ট মুক্তির দিনে স্মরণীয় করে রাখতে বোদায় হিমালিকা শিশু পার্ক উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী

কুয়েল ইসলাম সিহাত, পঞ্চগড় প্রতিনিধিঃ ০৭ আগস্ট ২০২৬

ঐতিহাসিক ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে মুক্তির দিনকে স্মরণীয় করে রাখতে পঞ্চগড়ের বোদায় শিশু-কিশোরের সুস্থ বিনোদনের জন্য নতুন রূপে হিমালিকা শিশু পার্ক-এর  উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২, (বোদা ও দেবীগঞ্জ) আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ এমপি।

বুধবার (৫ আগস্ট) সন্ধ্যায় উপজেলা পরিষদ আবাসিক এলাকা সংলগ্ন অবস্থিত এই শিশু পার্কটি শিশু-কিশোরদের সুস্থ বিনোদনের নতুন দিগন্ত উন্মোচন করেছেন।

উদ্বোধনী বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, কোমলমতি শিশুদের মানসিক বিকাশ ও বিনোদনের জন্য একটি মানসম্মত পার্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশুদের অতিরিক্ত মোবাইল আসক্তি থেকে দূরে রেখে সুস্থ বিনোদনের সুযোগ করে দিতেই মনোরম পরিবেশে পার্কটি পুনরায় সাজিয়ে চালু করা হয়েছে। আগামীতে এটিকে আরও আধুনিক ও দৃষ্টিনন্দন হিসেবে গড়ে তোলা হবে।


উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল ইসলামের উদ্ভাবনী পরিকল্পনা ও বাস্তবায়নে উপজেলা পরিষদের তত্ত্বাবধানে শিশু পার্কটিকে সম্পূর্ণ নতুন রূপে সাজানো হয়েছে। শিশুদের আকর্ষণে এতে যোগ করা হয়েছে নতুন নতুন রাইড, খেলাধূলার সরঞ্জাম এবং একটি দৃষ্টিনন্দন ঝরণা ও ব্রিজিং ওভারপাস।

পার্ক পুনর্নির্মাণের বিষয়ে ইউএনও মো. রবিউল ইসলাম জানান, বোদা উপজেলায় শিশুদের বিনোদনের জন্য কোনো পার্ক ছিলনা। বিষয়টি বিবেচনা করে কী ভাবে একটি পূর্ণাঙ্গ পার্ক গড়ে তোলা যায়, সে পরিকল্পনা হাতে নিই। প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ মহোদয় এ উদ্যোগ বাস্তবায়নে সার্বিক সহযোগিতা ও প্রয়োজনীয় অর্থসংস্থান করে দিয়েছেন। আশা করছি, বোদা হিমালিকা শিশু পার্ক উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অন্যতম প্রধান বিনোদন কেন্দ্রে পরিণত হবে।

উপজেলা পরিষদের আবাসিক এলাকার পূর্ব পাশে অবস্থিত এই দৃষ্টিনন্দন পার্কটি প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

পানিসম্পদ প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২, (বোদা ও দেবীগঞ্জ) আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ এমপি।