Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Friday , ০৭ আগস্ট ২০২৬ | ০৫:০৯ অপরাহ্ন

দীর্ঘ ৬ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

অনলাইন ডেস্ক ০৭ আগস্ট ২০২৬

ময়মনসিংহের গফরগাঁওয়ে ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনের লাইনচ্যুত হওয়া চারটি বগির উদ্ধার কাজ সম্পন্ন হয়েছে। এর ফলে দীর্ঘ ৬ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে উদ্ধারকাজ শেষ হয়।  


এর আগে সকাল সোয়া ৯টার দিকে ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনটি গফরগাঁও স্টেশনে প্রবেশের সময় বিকট শব্দে ইঞ্জিনের পেছনের চারটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকা ও ময়মনসিংহের মধ্যে ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে খবর পেয়ে রেলওয়ের উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। দীর্ঘ চেষ্টা শেষে বিকেল সাড়ে ৩টার দিকে লাইনচ্যুত বগিগুলো উদ্ধার করা হয়।


এদিকে ট্রেন চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। বিকল্প ব্যবস্থা হিসেবে হাওর এক্সপ্রেসসহ কয়েকটি ট্রেন গৌরীপুর হয়ে কিশোরগঞ্জ দিয়ে ঢাকায় চলাচল করে। উদ্ধার কাজ শেষ হওয়ার পর রুটটিতে পুনরায় স্বাভাবিক গতিতে ট্রেন চলাচল শুরু হয়েছে।

ময়মনসিংহের গফরগাঁওয়ে ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনের লাইনচ্যুত হওয়া চারটি বগির উদ্ধার কাজ সম্পন্ন হয়েছে।--সংগৃহীত ছবি