Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ০৭ আগস্ট ২০২৬
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

দরিয়ানগরের প্যারাসেইলিং ফরিদ ঢাকা থেকে গ্রেফতার

আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার : Parasailing Farid arrested from Dhaka

কক্সবাজারের দরিয়া নগর এলাকার প্যারাসেইলিং ব্যবসায়ি মোহাম্মদ ফরিদ ঢাকা থেকে গ্রেফতার হয়েছে। অক্ষর সৌভিক রায় (৩১) হত্যা মামলার এজাহারভুক্ত আসামি তিনি।


বিজয় বাংলা নিউজকে র‌্যাব-১৫ জানায়, গোপন সংবাদে র‌্যাব-১৫ ও র‌্যাব-৪ এর আভিযানিক দল যৌথভাবে বিশেষ অভিযান পরিচালনা করে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় পরিচালিত অভিযানে ঢাকার মিরপুর মডেল থানাধীন ১০২/১-ক, আজাদ মিনি মার্কেট, মধ্য পীরেরবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 


গ্রেফতার ফরিদ কক্সবাজার পৌরসভার ১১নং ওয়ার্ডের দক্ষিণ বাহারছড়া এলাকার বাসিন্দা আব্দুল হাই এবং রাজিয়া খাতুনের ছেলে।


প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গত ১ আগস্ট সকালে দরিয়ানগর ফরিদের প্যারাসেইলিং এলাকায় প্যারাসেইলিং করার সময় নিরাপত্তাজনিত অবহেলার কারণে উড্ডয়নরত অবস্থায় প্যারাসেইলিংয়ের রশি ছিঁড়ে অক্ষর সৌভিক রায় সমুদ্রে পড়ে যান। তাৎক্ষণিক উদ্ধার ব্যবস্থা না থাকায় বিলম্বে তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বোন বাদী হয়ে কক্সবাজার সদর থানায় মামলা দায়ের করেন।


গ্রেফতার এড়াতে ঘটনার পর হতে আসামিরা আত্মগোপনে চলে যায়। একপর্যায়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামি কক্সবাজার থেকে পালিয়ে ঢাকায় আত্মগোপন করার বিষয়টি স্বীকার করে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।




© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news