Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ০৮ আগস্ট ২০২৬
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

ফুটবল খেলতে গিয়ে সমুদ্রের পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার : Student dies after drowning in sea water

কক্সবাজার সমুদ্রসৈকতে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে গিয়ে পানিতে ডুবে শিক্ষার্থী ইয়াছিন আরাফাত (২০) এর মৃত্যু হয়েছে।


জুমাবার ৭ আগস্ট সকাল ১০টার দিকে কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টে এ ঘটনা ঘটে।


নিহত ইয়াসিন কক্সবাজার শহরের পেশকার পাড়ার আলি হোসেনের ছেলে।


বিজয় বাংলা নিউজকে সৈকতে দায়িত্বরত সী-সেফ লাইফগার্ডের ইনচার্জ মো: ওসমান জানান, শুক্রবার সকালে বন্ধুদের সাথে ফুটবল খেলতে আসে ইয়াছিন। ফুটবল খেলা শেষে এক পর্যায়ে সমুদ্রে গোসল করার সময় তিনি পানিতে ডুবে যান। বিষয়টি দেখতে পেয়ে দায়িত্বরত লাইফগার্ড ও বীচকর্মীরা দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান।


পরে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে ইয়াসিনকে মৃত ঘোষণা করেন। লাইফগার্ডের ওসমান নিহত ইয়াছিন চলতি এইচএসসি পরীক্ষার্থী বলে নিশ্চিত করেন।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news