Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
০৮ আগস্ট ২০২৬
১১:৪৬ পূর্বাহ্ন

৪ হাজার কোটির রামায়ণে রণবীর-যশদের পারিশ্রমিক কত?

অনলাইন ডেস্ক How much is Ranbir-Yash's salary

বলিউড নির্মাতা নিতেশ তিওয়ারির বহুপ্রতীক্ষিত ছবি ‘রামায়ণ’ প্রেক্ষাগৃহে আসার আগেই সিনেমহলে আলোচনা তুঙ্গে। প্রায় চার হাজার কোটি রুপি বাজেটের দুই পর্বের এই মহাকাব্যিক সিনেমায় অভিনয় করছেন একঝাঁক প্রথম সারির তারকা।  


সম্প্রতি সিনেমাটিতে অভিনয় করা কলাকুশলীদের পারিশ্রমিকের তথ্য সামনে এসেছে, যেখানে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাচ্ছেন রণবীর কাপুর।


ছবিটিতে ‘রাম’ চরিত্রে অভিনয়ের জন্য সবচেয়ে বেশি পারিশ্রমিক নিচ্ছেন বলিউড তারকা রণবীর কাপুর। দুই পর্বের এই ফ্র্যাঞ্চাইজির জন্য তিনি পাচ্ছেন প্রায় ১৫০ কোটি রুপি। অন্যদিকে ‘রাবণ’ চরিত্রে অভিনয় করছেন দক্ষিণ ভারতীয় সিনেমার তারকা যশ। চরিত্রটির জন্য তিনি প্রায় ১০০ কোটি রুপি পাচ্ছেন বলে জানা গেছে। অভিনয়ের পাশাপাশি ছবিটির অন্যতম প্রযোজক হিসেবেও যুক্ত রয়েছেন তিনি।


‘রামায়ণ’-এ ‘সীতা’ চরিত্রে দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবীকে। এই চরিত্রের জন্য তার পারিশ্রমিক প্রায় ১২ কোটি রুপি নির্ধারণ করা হয়েছে, যা তার ক্যারিয়ারের অন্যতম বড় বাজেটের হিন্দি কাজ। এ ছাড়া ‘হনুমান’ চরিত্রে অভিনয়ের জন্য সানি দেওল পাচ্ছেন প্রায় ২০ কোটি রুপি এবং ‘লক্ষ্মণ’ চরিত্রে ছোট পর্দার তারকা রবি দুবের পারিশ্রমিক দাঁড়িয়েছে প্রায় ৪ কোটি রুপিতে।


বিশাল ক্যানভাসে নির্মিত এই প্রজেক্টটি দুই ভাগে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। প্রযোজনা প্রতিষ্ঠানের পরিকল্পনা অনুযায়ী, সিনেমাটির প্রথম পর্ব ২০২৬ সালের দীপাবলিতে এবং দ্বিতীয় পর্ব ২০২৭ সালের দীপাবলিতে বিশ্বজুড়ে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news