Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
০৮ আগস্ট ২০২৬
০৭:৩৫ অপরাহ্ন

বগুড়ায় জাতীয় আদিবাসী পরিষদের সংবাদ সম্মেলন

বগুড়া প্রতিনিধি: National Indigenous Council press conference

 আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬ উপলক্ষে সংবিধানে আদিবাসী হিসেবে স্বীকৃতি, সমতলের আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় ও স্বাধীন ভূমি কমিশন গঠনসহ একাধিক দাবিতে সংবাদ সম্মেলন করেছে জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটি।  


শনিবার (৮ আগস্ট) দুপুর ১২টায় বগুড়া প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক খোকন সুইটেন। সভাপতিত্ব করেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ফিলিমন বাস্কে এবং সঞ্চালনা করেন সাংগঠনিক 

সম্পাদক সূভাষ চন্দ্র হেমব্রম।  সংবাদ সম্মেলনে বক্তারা সমতলের আদিবাসীদের মানবাধিকার রক্ষা ও ভূমির অধিকার নিশ্চিত করতে একগুচ্ছ দাবি তুলে ধরেন। 


লিখিত বক্তব্যে রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইনের ৯৭(৮) ধারার সঠিক ও কার্যকর বাস্তবায়ন, দখলি শর্তে খাস জমি, বসতভিটা, কবরস্থান ও পুকুর আদিবাসীদের নামে সংস্থান করা এবং বনায়নের নামে বনবিভাগের ভূমি দখল ও মামলা-হয়রানি বন্ধ করার তাগিদ দেওয়া হয়।  


এছাড়াও, গাইবান্ধার সাহেবগঞ্জ-বাগদাফার্মের ১৮৪২.৩০ একর জমি প্রকৃত মালিকদের ফিরিয়ে দেওয়া এবং ২০১৬ সালের ৬ নভেম্বর পুলিশের গুলিতে নিহত তিন সাঁওতাল হত্যার সুষ্ঠু বিচার ও ক্ষতিপূরণের দাবি জানান নেতৃবৃন্দ।  শিক্ষা ও সামাজিক সুরক্ষার বিষয়ে সংবাদ সম্মেলনে বলা হয়, প্রতিটি জাতিসত্তার মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে হবে এবং আদিবাসী অধ্যুষিত অঞ্চলের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে অন্তত একজন করে আদিবাসী শিক্ষক নিয়োগ দিতে হবে। উচ্চশিক্ষা ও সরকারি চাকরিতে ৫% কোটা সংরক্ষণ, বাদপড়া আদিবাসীদের গেজেটে অন্তর্ভুক্তিকরণ, চা বাগান শ্রমিকদের দৈনিক মজুরি ৫০০ টাকা বাস্তবায়ন এবং আদিবাসী নারী ও শিশুদের নিরাপত্তা বিধান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।  একই সাথে জাতীয় সংসদে রাজশাহী ও রংপুর বিভাগ থেকে আদিবাসী প্রতিনিধিত্ব নিশ্চিতের জন্য চারটি সংরক্ষিত নির্বাচনী এলাকা গঠন ও দুইটি সংরক্ষিত আদিবাসী নারী আসনের আইনি ব্যবস্থার দাবি জানানো হয়। বক্তারা বর্তমান ক্ষমতাসীন দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নির্বাচনী ইশতেহারে বর্ণিত আদিবাসীদের প্রতি দেওয়া প্রতিশ্রুতিগুলো দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। 


 সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নরেন চন্দ্র পাহান, ಸಹ-সাংগঠনিক সম্পাদক ও নাটোর জেলা সভাপতি রঘুনাথ এক্কা, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রবি সরেন, বগুড়া জেলা সভাপতি সম্ভোষ সিং বাবু এবং পাবনা জেলা সভাপতি আশিক বানিয়াস। এতে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন বাসদ বগুড়া জেলা সমন্বায়ক অ্যাডভোকেট সাইফুল ইসলাম পল্টু।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news