Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
০৯ আগস্ট ২০২৬
১০:৩২ পূর্বাহ্ন

রাজশাহীর পরিচিতি ছড়িয়ে দিতে ‘রান ফর সিল্কসিটি

ছোটন সরদার 'Run for Silk City'

রাজশাহীর সিল্কসিটি পরিচিতি দেশ-বিদেশে তুলে ধরার পাশাপাশি নগরবাসীর মধ্যে শরীরচর্চার অভ্যাস গড়ে তুলতে আয়োজন করা হচ্ছে ‘রান ফর সিল্কসিটি।  দৌড়ের মাধ্যমে সুস্থ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দেওয়া এবং রাজশাহীর ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।


এ উপলক্ষে শুক্রবার ৭ আগষ্ট বিকেলে  রাজশাহী মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামের সভাকক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সিল্ক সিটি রানার্স কমিউনিটি রাজশাহী এ সভার আয়োজন করে। আয়োজকরা বলেন, রাজশাহী শুধু শিক্ষা নগরী নয়,  আম, রেশম, সংস্কৃতি ও ঐতিহ্যের জন্যও এ রাজশাহী নগরীর পরিচিতি রয়েছে। এসব ঐতিহ্যকে সামনে রেখে বড় পরিসরে দৌড়ের আয়োজন করলে রাজশাহীর ঐতিহ্য  নতুনভাবে বিশ্বব্যাপী তুলে ধরার সুযোগ তৈরি হবে। দেশের বিভিন্ন স্থান থেকে দৌড়বিদদের অংশগ্রহণের মাধ্যমে রাজশাহীর সঙ্গে তাঁদের পরিচিতি ও সম্পৃক্ততাও বাড়বে।


নিয়মিত দৌড় ও শরীরচর্চা শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক স্বাস্থ্যের জন্যও গুরুত্বপূর্ণ। বিশেষ করে তরুণদের  মোবাইল গেমিং ও ইন্টারনেটের অযোক্তিক আসক্তির জীবনযাপন থেকে বের করে সক্রিয় ও স্বাস্থ্যকর জীবনধারায় উৎসাহিত করাও এ আয়োজনের উদ্দেশ্য। একই সঙ্গে ক্রীড়া আয়োজনের মাধ্যমে নগরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে একত্র করার সুযোগ তৈরি হবে।


এই ম্যারাথনের প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন সিল্ক সিটি রানার্স কমিউনিটি রাজশাহীর আহ্বায়ক মো. মুরাদুল জামান এলান। সঞ্চালনা করেন সংগঠনের সদস্যসচিব মো. জাহিদুল ইসলাম সানি।সভায় উপস্থিত ছিলেন সিল্ক সিটি রানার্স কমিউনিটি রাজশাহীর প্রধান উপদেষ্টা মাহফুজুল হাসনাইন হিকল, উপদেষ্টা রিক্তা পারভিন, জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব মোজাম্মেল হক, সাদেকুল ইসলাম বিপ্লব, হাসিকুল আলম সাওন ও মনিরুজ্জামান মুনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।


সভায় দৌড়  অংশগ্রহণকারীদের সম্পৃক্ত করা, প্রচার-প্রচারণা এবং অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

আয়োজকেরা আশা করছেন, ‘রান ফর সিল্কসিটি’ রাজশাহীর ক্রীড়া অঙ্গনে নতুন উদ্দীপনা তৈরির পাশাপাশি নগরের ঐতিহ্য ও সিল্কসিটি পরিচিতিকে আরও বিস্তৃত পরিসরে তুলে ধরবে।এই ম্যারাথন সাফল্যমন্ডিত করতে রাজশাহীর ৩০টি সামাজিক সংগঠনের নেতাকর্মীরা সক্রিয়ভাবে কাজ করবে বলে প্রতিশ্রুতি দেন।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news