Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
০৯ আগস্ট ২০২৬
০২:৪৮ অপরাহ্ন

স্ট্রোকে গুরুতর অসুস্থ রাবির আইবিএ শিক্ষার্থী, এয়ার অ্যাম্বুল্যান্সে নেয়া হলো ঢাকায়

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: Rabi IBA student seriously ill with stroke

হঠাৎ ব্রেন স্ট্রোকে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) প্রথম বর্ষের শিক্ষার্থী সাইমন। 


তার সংকটাপন্ন অবস্থায় উন্নত চিকিৎসার জন্য রোববার (৯ আগস্ট) সকালে তাকে এয়ার অ্যাম্বুল্যান্সে করে ঢাকায় পাঠানো হয়েছে।

রোববার সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের হোস্টেলসংলগ্ন খেলার মাঠ থেকে এয়ার অ্যাম্বুল্যান্সে করে সাইমনকে ঢাকার উদ্দেশে পাঠানো হয়।


সহপাঠী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হঠাৎ ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন আইবিএর প্রথম বর্ষের এই শিক্ষার্থী। পরে তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত হয়।


পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় দ্রুততম সময়ে উন্নত চিকিৎসা নিশ্চিত করতে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে এয়ার অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করা হয়। পরে সংকটাপন্ন অবস্থায় তাকে ঢাকার উদ্দেশে পাঠানো হয়।


সাইমনের শারীরিক অবস্থা গুরুতর বলে জানিয়েছেন তার সহপাঠী ও রাবি সংশ্লিষ্টরা। তার উন্নত চিকিৎসা ও দ্রুত সুস্থতার জন্য সহপাঠী, শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া কামনা করা হয়েছে।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news