Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Sunday , ০৯ আগস্ট ২০২৬ | ০৭:৫৪ অপরাহ্ন

গোমস্তাপুর সীমান্তে ৫ লাখ ৫৯ হাজার ভারতীয় বিড়িসহ নৌকা জব্দ

নিজস্ব প্রতিনিধি :- ০৯ আগস্ট ২০২৬

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে অভিযান চালিয়ে ৫ লাখ ৫৯ হাজার পিস ভারতীয় পাতার বিড়ি ও একটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করেছে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)। 


রোববার (৯ আগস্ট) ভোর সাড়ে ৩টার দিকে গোমস্তাপুর থানার চাড়ালডাংগা বিওপি এলাকার বড়বিল নামক স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।


বিজিবি সূত্রে জানা গেছে, নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর অধীন চাড়ালডাংগা বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. আকরাম হোসেনের নেতৃত্বে একটি বিশেষ টহল দল বড়বিল এলাকায় অভিযান চালায়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। 

পরে ঘটনাস্থলে মালিকবিহীন অবস্থায় ৫ লাখ ৫৯ হাজার পিস ভারতীয় পাতার বিড়ি ও একটি ইঞ্জিনচালিত নৌকা পাওয়া যায়। পরে সেগুলো জব্দ করা হয়। 


বিজিবি জানিয়েছে, জব্দ করা চোরাচালানি মালামাল ও নৌকা গোমস্তাপুর থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। 


গোমস্তাপুর সীমান্তে ৫ লাখ ৫৯ হাজার ভারতীয় বিড়িসহ নৌকা জব্দ