Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
১২ আগস্ট ২০২৬
০৩:৪৬ অপরাহ্ন

বোদায় রাস্তা পার হওয়ার সময় মাইক্রো বাসের ধাক্কায় এক নারী নিহত

কুয়েল ইসলাম সিহাত, পঞ্চগড় প্রতিনিধিঃ Woman killed in microbus crash

পঞ্চগড়ে বোদায় মাইক্রো বাসের ধাক্কায় মর্জিনা বেগম আনু (৩৮) নামে এক নারী নিহত হয়েছেন। মঙ্গলবার (১১ আগস্ট) রাত প্রায় ১১ টার দিকে বোদা এশিয়ান হাইওয়ের সিপাইপাড়া জামে মসজিদ সংলগ্ন তুহিনের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মর্জিনা বোদা পৌর সদরের সর্দারপাড়া এলাকার মৃত আফিজুল ইসলামের স্ত্রী। নিহত মর্জিনা এশিয়ান হাইওয়ে রাস্তার উত্তর দিকে জামাদার পাড়াস্থ বাপের বাড়িতে বসবাস করতেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাতে বাপের বাড়ি থেকে রাস্তা পাড় হয়ে পাশের বাড়িতে যায় মর্জিনা বেগম। সেখান থেকে বের হয়ে রাস্তা পার হচ্ছিলেন তিনি। এ সময় একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়। এতে মাথায় আঘাত পান তিনি। স্থানীয়রা ওই নারীকে উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক ডাক্তার মাহমুদ হাসান তনিম বলেন, মর্জিনা বেগমকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

বোদা থানার অফিসার ইনচার্জ (ওসি) সোয়েল রানা বিষয়টি নিশ্চিত করে জানান, রাত ১১ একটার দিকে রাস্তা পার হওয়ার সময় একটি মাইক্রো বাসের ধাক্কায় মর্জিনা বেগম নিহত হন।

তিনি আরও বলেন, স্থানীয়রা ঘাতক মাইক্রোটি আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার এবং মাইক্রো বাসটিকে আটক করে। মরদেহটির প্রাথমিক সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সড়ক আইনে একটি মামলার প্রস্তুতি চলছে।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news