Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
১২ আগস্ট ২০২৬
০৬:৪০ অপরাহ্ন

গোদাগাড়ীতে অবৈধ ক্লিনিক সিলগালা করল ভ্রাম্যমাণ আদালত

মুক্তার হোসেন,গোদাগাড়ী(রাজশাহী): Mobile court seals illegal clinic

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কাঁকনহাটে বিভিন্ন অনিয়ম ও সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ‘সেবা ক্লিনিক অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার’ সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১২ আগস্ট, ২০২৬) বেলা সাড়ে ১২টায় কাঁকনহাট পুলিশ তদন্ত কেন্দ্রের (ফাঁড়ি) সংলগ্ন এই বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা এবং রাজশাহী জেলা প্রশাসনের উদ্যোগে এ যৌথ অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিজিৎ সরকার।

অভিযানে রাজশাহী জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. আনোয়ারুল ইসলাম, স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট অন্যান্য প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নানা অনিয়মের অভিযোগ আসছিল। সেই অভিযোগের ভিত্তিতে বুধবার ক্লিনিকটির সার্বিক কার্যক্রম পরিদর্শন ও প্রয়োজনীয় নথিপত্র এবং বৈধ কাগজপত্র যাচাই-বাছাই করেন ভ্রাম্যমাণ আদালত। এতে সুনির্দিষ্ট অনিয়মের সত্যতা পাওয়ায় তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠানটি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয় এবং উপস্থিত কর্মকর্তাদের সামনেই ক্লিনিকটির মূল ফটকে সিলগালা ঝুলিয়ে দেওয়া হয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিজিৎ সরকার এবং ডেপুটি সিভিল সার্জন ডা. আনোয়ারুল ইসলাম জানান, "সাধারণ মানুষের নিরাপদ ও সুরক্ষিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা আমাদের প্রধান লক্ষ্য। লাইসেন্সবিহীন, দক্ষ জনবলহীন কিংবা নিয়মবহির্ভূতভাবে ক্লিনিক চালিয়ে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না।" কর্মকর্তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, "জনস্বার্থে অবৈধ এবং চিকিৎসায় অনিয়মকারী হাসপাতাল-ক্লিনিকগুলোর বিরুদ্ধে প্রশাসনের এমন কঠোর অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।"


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news