Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
১৩ আগস্ট ২০২৬
০১:২২ অপরাহ্ন

ছাত্রীর গোসলের ভিডিও ধারনের অভিযোকে এক যুবক আটক

নিজস্ব প্রতিনিধি:- Youth arrested

রাজশাহী নগরীর চন্দ্রিমা থানা এলাকায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীর গোসলের ভিডিও ধারণের অভিযোগে রকি ওরফে কেদু (৩৪) নামে এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা। আটক রকি কাশিয়াডাঙ্গা থানা এলাকার দুখু মিয়ার ছেলে। 


বুধবার (১২ আগস্ট) দুপুর ২টার দিকে নগরীর শিরোইল কলোনি এলাকায় এ ঘটনা ঘটে।


স্থানীয়দের অভিযোগ, রাস্তা থেকে একটি বাড়ির বাথরুমের এ্যাডজাস্ট ফ্যানের ফাঁক দিয়ে ওই ছাত্রীর গোসলের দৃশ্য মোবাইল ফোনে ধারণ করছিলেন । বিষয়টি টের পেয়ে ওই ছাত্রী চিৎকার করলে সে দ্রুত পালিয়ে যায়।


স্থানীয়রা জানান, ঘটনার পর ওই ছাত্রী বাথরুম থেকে বের হয়ে পরিবারের সদস্যদের বিষয়টি জানায়। পরে স্বজন ও স্থানীয়রা রকিকে খুঁজতে থাকেন। একপর্যায়ে এলাকার লাইলি নামে এক নারীর বাড়ি থেকে তাকে আটক করে স্থানীয়রা। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news