Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ১৪ আগস্ট ২০২৬
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাস লিকেজে তিনজন নিহত

অনলাইন ডেস্ক Three people were killed

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাস লিকেজে তিনজন নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন ১০ জন। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হচ্ছে।


শুক্রবার (১৪ আগস্ট) সকালে উপজেলার ভাটিয়ারীতে অবস্থিত ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ কারখানায় এ ঘটনা ঘটে।


ফেরদৌস স্টিল শিপইয়ার্ডে ব্যবস্থপনা পরিচালক (এমডি) ফেরদৌস ওয়াহিদ জানান, ঘটনাস্থলেই তিনজন মারা গেছেন। 


এ বিষয়ে চট্টগ্রাম পুলিশ সুপার (এসপি) মাহমুদা বেগম গণমাধ্যমকে বলেন, বিস্ফোরণের খবর সঠিক নয়। বিষাক্ত গ্যাস লিকেজে তিনজন মারা গেছেন। আহত আছেন কয়েকজন।


খোঁজ নিয়ে জানা যায়, শুক্রবার সকালে ইয়ার্ডের একটি জাহাজে হাউজ কিপিংয়ের কাজ করছিলেন শ্রমিকরা। জাহাজটির একটি ট্যাংক থেকে গ্যাস নির্গমন হতে দেখলে তারা এগিয়ে যান। এ সময় কয়েকজন অজ্ঞান হয়ে পড়েন। পরবর্তী সময়ে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।


কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ মাহবুবুল হাসান বলেন, জাহাজে বিষাক্ত গ্যাস নিগর্মনে হতাহতের ঘটনা ঘটেছে। গ্যাস নির্গমনের কারণ এবং সেখানে শ্রমিকদের নিরাপত্তাব্যবস্থা যথাযথ ছিল কি না এগুলো আমরা তদন্ত করে দেখছি।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news