Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Sunday , ১৬ আগস্ট ২০২৬ | ০২:৪৭ অপরাহ্ন

কুড়িগ্রামে সবজির ভালো দামে লাভবান হচ্ছেন চাষিরা

অনলাইন ডেস্ক ১৬ আগস্ট ২০২৬

কুড়িগ্রামে এবার অতিবৃষ্টি এবং ঝড়ো আবহাওয়ার পরও মাঠে সবজির ফলন ভলো হয়েছে। এ ছাড়া বাজারে ভালো দাম পাওয়ায় লাভবান হচ্ছেন সবজি চাষিরা। কৃষি বিভাগের পরামর্শ ও দিক নির্দশনা এবং বাজারে চাহিদা থাকায় অধিক মূল্য পেয়ে খুশি চাষিরা। 


স্থানীয় বাসিন্দাদের চাহিদা মিটিয়ে জেলার সবজির আঁধার খ্যাত রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের মীরেরবাড়ি গ্রাম থেকে সবজি যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে।


জানা গেছে, চলতি খরিপ-২ মৌসুমে কুড়িগ্রাম জেলায় ১ হাজার ২৫০ হেক্টর জমিতে সবজি চাষ হয়েছে। এরমধ্যে রাজারহাট উপজেলার মীরেরমাড়ি গ্রামেই চাষ হয়েছে ৭০ থেকে ৭৫ হেক্টর জমিতে। এখন মাঠে শোভা পাচ্ছে বেগুন, পটল, করলা, বরবটি, চালকুমড়া, ঢেঁড়শ, কাকরোল, ধুন্ধল, ঝিঙে, চিচিঙে কলমি, পুঁই, লালশাক ও ডাটাশাকসহ বিভিন্ন বর্ষা সহিষ্ণু শাকসবজি। এসব সবজির বাজারদর উর্ধমুখী হওয়ায় চাষিরা দেড়গুণ থেকে দুইগুণ লাভ পাচ্ছে বলে জানিয়েছেন কৃষকরা।


রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের কৃষক সিরাজুল ইসরাফিল বলেন, মাটি উর্বর ও চাষের জন্য অনুকূল হওয়ায় একই জমিতে চরবার ফলন পাচ্ছি। পর্যায়ক্রমে একই জমিতে বিভিন্ন সবজিচাষ করে অতিরিক্ত আয় করতে পারছেন কৃষকরা।


কৃষক দুলাল পাটোয়ারী বলেন, এবার আবহাওয়া অনুকূলে থাকায় পটলের আবাদ ভালো হয়েছে। দামেও ভালো পাচ্ছি। ৪৫ শতাংশ জমিতে ৪০ হাজার টাকা খরচ হয়েছে। ইতোমধ্যে পটল বিক্রি করেছি ৬০ হাজার টাকা পেয়েছি। আরও যে পটল আছে, তা ১ লাখ টাকা বিক্রি করতে পারবো।


শ্রমিক আশরাফুল ইসলাম বলেন, মীরেরবাড়ি গ্রামে প্রতিদিন দেড়শ থেকে দুই শতাধিক শ্রমিক কৃষি জমিতে কাজ করে তাদের পরিবার নির্বাহ করছেন। এতে খুশি শ্রমিকরাও।


এ বিষয়ে উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা হৈমন্তী রানী জানান, সবজিচাষ করে চাষিরা আর্থিকভাবে অধিক লাভবান হচ্ছেন। জেলার চাহিদা মিটিয়ে পার্শ্ববর্তী এলাকায় সবজি বিক্রি করে চাহিদা মেটাচ্ছেন। আমরা কৃষি বিভাগ থেকে চাষিদের সব ধরনের পরামর্শ দিচ্ছি।

--সংগৃহীত ছবি