Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ১৬ আগস্ট ২০২৬
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

গোদাগাড়ীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মুক্তার হোসেন,গোদাগাড়ী(রাজশাহী): Preparation meeting for the 46th founding anniversary of the Volunteer Party

রাজশাহীর গোদাগাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ আগস্ট) বিকেল ৫টায় গোদাগাড়ী বিএনপি কার্যালয়ে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দল যৌথভাবে এই সভার আয়োজন করে।


সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুর রহমান লিটন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহরিয়ার আমিন বিপুল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরফিন কনক এবং গোদাগাড়ী পৌর যুবদলের আহ্বায়ক মাহবুবুর রহমান বিপ্লব।


গোদাগাড়ী পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কুরবান আলীর সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মুনতাসির আহমেদ। এ সময় গোদাগাড়ী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. শুভ রহমানসহ উপজেলা ও পৌর শাখার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


উল্লেখ্য: ১৯৮০ সালের ১৯ আগস্ট বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই সংগঠনটি প্রতিষ্ঠা করেন। সেই হিসেবে প্রতি বছর ১৯ আগস্ট দলটির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news