Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
১৭ আগস্ট ২০২৬
০৩:২৩ অপরাহ্ন

নিয়ামতপুরে ৩০পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ১ মাদক কারবারি গ্রেপ্তার

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: 1 drug dealer arrested

নওগাঁর নিয়ামতপুরে মাদক বিরোধী অভিযানে ৩০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৬ আগস্ট) সন্ধ্যা  সাড়ে সাতটার  দিকে উপজেলার 


 নিয়ামতপুর সদর  ইউনিয়নের মহিষকুড়ি হঠাৎপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। 


গ্রেপ্তারকৃত মাদক কারবারি হলেন মোঃ শাহজামাল(৪১)। বাবার নাম মৃত খয়বর আলী। বাড়ি উপজেলার মহিষকুড়ি (হঠাৎপাড়া) গ্রামে। 


থানা-পুলিশ সূত্রে জানা গেছে,  গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর নির্দেশনায় এবং নিয়ামতপুর থানার ওসির নেতৃত্বে সদর  ইউনিয়নের মহিষকুড়ি (হঠাৎপাড়া) গ্রামের একটি বসতবাড়িতে  বিশেষ অভিযান  পরিচালনা করা হয়। অভিযানে ৩০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজনকে গ্রেপ্তার করা হয়। 


নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান, পিপিএম   বলেন, আটককৃত  ব্যক্তির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সেই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news