Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ১৮ আগস্ট ২০২৬
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

কক্সবাজারে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা ১৮ আগস্ট

আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার : Tree plantation drive and tree fair on August 18

'বৃক্ষরোপনে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ' প্রতিপাদ্যে কক্সবাজার জেলায় সপ্তাহব্যাপি বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ শুরু হচ্ছে ১৮ আগস্ট।


এদিন সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসন ও বন বিভাগ কক্সবাজারের আয়োজনে মেলায় প্রধান অতিথি থাকবেন সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল। বিশেষ অতিথি থাকবেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না ও পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান।


সভাপতিত্ব করবেন জেলা প্রশাসক মো: আ: মান্নান।


মেলা উপভোগে বৃক্ষপ্রেমিদের আমন্ত্রণ জানিয়েছেন কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ও মেলা আয়োজক কমিটির সদস্য সচিব আবদুল্লাহ আল মামুন। 


এবারের মেলায় কক্সবাজার বন বিভাগ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পরিবেশ অধিদপ্তর, নেচার কনজারভেশন ম্যানেজমেন্ট (নেকম), মেরিন এগ্রো প্রজেক্ট এন্ড নার্সারি, রোজ গার্ডেন নার্সারি, কক্সবাজার নার্সারি, ঈদগাঁও উপজেলা নার্সারি ও সবুজ বিপ্লব নার্সারিসহ প্রায় ৩০টি স্টল বসছে। এতে দেশি ও বিদেশি বনজ, ফলজ ও ঔষধি চারা প্রদর্শনী ও বিক্রি করা হবে। কক্সবাজার পাবলিক লাইব্রেরির শহিদ দৌলত ময়দানে ১৮-২৪ আগস্ট মেলা চলবে প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news