Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
১৮ আগস্ট ২০২৬
০৩:৫৬ অপরাহ্ন

নিয়ামতপুরে ৫৪ লিটার চোলাই মদ জব্দ, গ্রেপ্তার ৫

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: 54 liters of brewed liquor seized

নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী  অভিযানে পৃথক স্থান থেকে তিনজনকে গ্রেপ্তার করেছে নওগাঁ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।  এসময় ৫৪ লিটার  চোলাই মদ জব্দ করা হয়। এছাড়া মাদক সেবনের দায়ে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে  সাজা প্রদান করা হয়। আর তিনজনকে নিয়ামতপুর থানায় সোপর্দ করা হয়। 

সোমবার (১৭ আগস্ট) নিয়ামতপুর উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। নওগাঁ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক তাইজুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে সংস্থাটির সদস্যরা অংশ নেন।


গ্রেপ্তারকৃত তিনজন  হলেন উপজেলার কানইল এলাকার নাছের হেমরমের মেয়ে করোলিনা হেমরম (৪১), একই এলাকার পচা রবিদাসের স্ত্রী শ্রীমতি সিমিতারা (৩৩) ও টিকরামপুর এলাকার মঙ্গল কিসকুর ছেলে মিস্ত্রি কিস্কু (৩৫)। আর ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্তরা হলেন টিকরামপুর এলাকার মৃত নিমুয়া রবিদাসের ছেলে 

শ্রী গফুর রবিদাস(৪৫) ও একই এলাকার শ্রী রামদাস রবিদাসের ছেলে শ্রী বাবুরাম রবিদাস(২২)। 


অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কানইল (করবলা) এলাকায় অভিযান চালিয়ে করোলিনা হেমরমের  কাছ থেকে ১৫ লিটার এবং একই এলাকার শ্রীমতি সিমিতারার কাছ থেকে ৯ লিটার চোলাইমদ জব্দ করা হয়। এছাড়া টিকরামপুর (মিস্ত্রিপাড়া) এলাকায় অভিযান চালিয়ে মিস্ত্রি কিস্কুর কাছ থেকে ৩০ লিটার চোলাই মদ জব্দ করা হয়। 


এছাড়া মাদক সেবনের দায়ে শ্রী গফুর রবিদাস(৪৫) ও  শ্রী বাবুরাম রবিদাসকে (২২) ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান করা হয়।  ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নিয়ামতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  রেজাউল করিম।


নওগাঁ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক তাইজুল ইসলাম বলেন,  মাদকদ্রব্যের বিস্তার রোধে নওগাঁ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে। 


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news