Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ১৮ আগস্ট ২০২৬
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

মাদক ও স্মার্টফোন আসক্তিকে দেবীগঞ্জের শিক্ষার্থীদের লাল কার্ড

কুয়েল ইসলাম সিহাত, পঞ্চগড় প্রতিনিধিঃ Debiganj students get red card for drug and smartphone addiction

পঞ্চগড়ের দেবীগঞ্জে কিশোর অপরাধ, মাদক ও স্মার্টফোনের অপব্যবহারের বিরুদ্ধে লাল কার্ড দেখিয়ে শপথ নিয়েছেন কয়েক শতাধিক স্কুলশিক্ষার্থী। সোমবার (১৭ আগস্ট) দেবীগঞ্জ উপজেলার নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ আয়োজন করা হয়। টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ এ কর্মসূচির আয়োজন করে।


বিদ্যালয় মাঠে আয়োজিত কিশোর অপরাধ ও মাদকবিরোধী মতবিনিময় সভায় শিক্ষার্থীদের চরিত্র গঠন ও সামাজিক অবক্ষয় রোধে শপথবাক্য পাঠ করানো হয়।


নৃপেন্দ নারায়ণ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জি. এম. রহুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইন্দ্রজীত সাহা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দেবীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রবীর সরকার, লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওছার আলম সোহেল, পঞ্চগড় জেলা সেচ্ছাসেবী ফোরামের যুগ্ম সমন্বয়ক ওয়াসিম আকরাম প্রমুখ।


অনুষ্ঠানে শিক্ষার্থীদের উন্নত চরিত্র গঠন, মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহার থেকে বিরত থাকার শপথ পাঠ করান ইউএনও ইন্দ্রজীত সাহা।


কাওছার আলম জানান, টিফিনের টাকা সাশ্রয় করে পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ গত ১৫ বছর ধরে দেশের ৬৪ জেলায় শিক্ষার্থীদের সামাজিক সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত সংগঠনটি এ পর্যন্ত প্রায় ৪৫ লাখ শিক্ষার্থীকে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে উদ্বুদ্ধ করেছে।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news