Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ২০ আগস্ট ২০২৬
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

রাজশাহীর আলোচিত মহিষ ডাকাতির মূলহোতা আটক

আবুল কালাম আজাদ,রাজশাহী:- The mastermind behind the controversial buffalo robbery was arrested

রাজশাহীর পুঠিয়া থানার চাঞ্চল্যকর মহিষ ডাকাতির ঘটনার মূলহোতা ও একাধিক মামলার পেশাদার ডাকাত মো: জুয়েল রানা ওরফে সানি (৪০)-কে গ্রেফতার করেছে র‍্যাব-৫ ও র‍্যাব-১০-এর একটি যৌথ আভিযানিক দল।

বৃহস্পতিবার (২০ আগস্ট)  র‍্যাব-৫ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, গত ১ জুলাই ২০২৬ তারিখে সিলেট থেকে ৩৮টি মহিষ নিয়ে দুইটি ট্রাকে করে রাজশাহী সিটি হাটে যাওয়ার পথে পুঠিয়া থানাধীন রাজশাহী-নাটোর মহাসড়কে ডাকাত দল একটি ড্রাম ট্রাক দিয়ে গতিরোধ করে। ডাকাতরা অস্ত্র ঠেকিয়ে ১৯টি মহিষ ভর্তি একটি ট্রাক ও চালকদের ফোনসহ মোট ৪৮ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

 

এ ঘটনার পর পুঠিয়া থানায় মামলা দায়ের করা হলে র‍্যাব তদন্ত শুরু করে। পরবর্তীতে গোপন সংবাদ ও তথ্যপ্রযুক্তির সহায়তায়  ১৯আগস্ট দিবাগত,রাত সাড়ে ১২টার দিকে  ফরিদপুর জেলার কোতোয়ালী থানাধীন আমাজান হোটেলের ৩০৪ নম্বর কক্ষ থেকে আসামি জুয়েল রানাকে গ্রেফতার করা হয়।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি অপরাধের বিষয়টি স্বীকার করেছেন। তাকে ফরিদপুর জেলার কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব ৫।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news