Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ১৯ ফেব্রুয়ারি ২০২৪
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

সাভারে বিএনপি নেতার পদত্যাগ

অনলাইন ডেস্ক Resignation of BNP leader

ঢাকার সাভারে পারিবারিক ও শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে বিএনপির রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন স্থানীয় এক নেতা।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে আশুলিয়ার বাইপাইল বগাবাড়ি বাজার এলাকার নিজ মালিকানাধীন খান প্লাজায় সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেন তিনি।

পদত্যাগকারী ওই নেতার নাম মাজহারুল ইসলাম খান। তিনি ধামসোনা ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক ও একই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি।

বিএনপি নেতা মাজহারুল ইসলাম খান বলেন, ‘আমি গত ছয় বছর ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। বিভিন্ন সময় আমার নামে চারটি রাজনৈতিক মামলাও হয়েছে। সম্প্রতি শারীরিক অসুস্থতা ও পারিবারিক কারণে আমি বিএনপির রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। তাই স্বেচ্ছায় ধামসোনা ইউনিয়ন বিএনপির সদস্য, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি ও শ্রমিকদলের সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করেছি।’

সামনে ধামসোনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে অংশগ্রহণ করবেন কি না এমন প্রশ্নে তিনি বলেন, ‘রাজনীতিতে শেষ বলে কিছু নেই। আগামীতে যদি শারীরিক সুস্থতা ফিরে পাই, তাহলে হয়তো বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করবো।’

কট/বি

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news