চট্টগ্রামের কোতোয়ালি থানার মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি আটক করেছে কক্সবাজারের টেকনাফ মডেল থানা পুলিশ। বুধবার ১৯ আগস্ট তাঁকে নিজ বাড়ি থেকে আটক করা হয়।
আটক সাইফুল ইসলাম জিআর ৪২/১৯ মামলার ৬ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি। ২০ আগস্ট তাঁকে আদালতে হাজির করা হলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট টেকনাফ কোর্টের নাজমুল হাসান সিডব্লিউ মূলে কারাগারে প্রেরণ করেন। আটক ব্যক্তি টেকনাফ সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ছোট হাবিব পাড়ার মো: ইসমাইল এর পুত্র।
জানা যায়, আটক সাইফুল একজন চিহ্নিত মাদক কারবারি। তাঁর বিরুদ্ধে মাদক ও প্রতারণা সহ বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে। তার আটকের খবরে এলাকায় স্বস্তি বিরাজ করছে।