Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Friday , ২১ আগস্ট ২০২৬ | ০৫:৫৪ অপরাহ্ন

মাঠে গড়াচ্ছে কক্সবাজার জেলা খেলোয়াড় সমিতির গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার : ২১ আগস্ট ২০২৬

অনেকদিন পর আবারো ফুটবলের আসর বসছে কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে। শুক্রবার ২১ আগস্ট বিকেল ৩টায় কক্সবাজার সদর বনাম চকরিয়া উপজেলার খেলা দিয়ে শুরু হচ্ছে ফুটবলের বর্ণাঢ্য এই আসরের। সমিতির প্রথমবারের মতো এই আয়োজনে অংশগ্রহণ করছে নবগঠিত মাতামুহুরি উপজেলাসহ ১০ উপজেলা দল। 


এদিকে কক্সবাজার জেলা খেলোয়াড় সমিতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামের হলরুমে আয়োজিত ব্রিফিং এ বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব অ্যাডভোকেট মোহাম্মদ ইউনুস, অ্যাডভোকেট জসিম উদ্দিন, ফাহিমুর রহমান ও ইয়াসির আরাফাত বিপু।


উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাবেক সহ সভাপতি আবছার উদ্দিন, হারুন অর রশিদ, কক্সবাজার জেলা খেলোয়াড় সমিতির সভাপতি এম. জাহেদ উল্লাহ, সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ, টুর্নামেন্ট আহবায়ক শাহজাহান আনসারী, সদস্য সচিব রুহুল আমিন রকি, এম.আর মাহবুব, ওমর ফারুক, মিজানুল আলম, আলীরেজা তসলিম, খালেদ হোছাইন, আবছার উদ্দিন, আবু ওবায়েদ ও মোহাম্মদ আমিন। 


নকআউট পদ্ধতির এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে ১০ দল যথাক্রমে কক্সবাজার সদর, রামু, ঈদগাঁও, টেকনাফ, উখিয়া, মহেশখালী, কুতুবদিয়া, চকরিয়া, পেকুয়া ও নবগঠিত মাতামুহুরি উপজেলা ফুটবল দল।


অনেকদিন পর আবারো ফুটবলের আসর বসছে কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে।