Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ২১ আগস্ট ২০২৬
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা জানালেন পরিবহন নেতা নজরুল ইসলাম হেলাল

জেসিকা শেখ জেলা প্রতিনিধি Nazrul Islam Helal

১৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাজশাহীর বিশিষ্ট পরিবহন নেতা মোঃ নজরুল ইসলাম হেলাল।

শুভেচ্ছা বার্তায় মোঃ নজরুল ইসলাম হেলাল বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই অর্জন দেশের গণতন্ত্র ও জনগণের প্রত্যাশা পূরণে নতুন দিগন্তের সূচনা করবে। তিনি নবনির্বাচিত রাষ্ট্রপতির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন।

এ সময় তিনি দেশের মানুষের অধিকার, শান্তি ও উন্নয়নের স্বার্থে রাষ্ট্রপতির দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করেন। একই সঙ্গে দেশের সামগ্রিক অগ্রগতি ও মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

মোঃ নজরুল ইসলাম হেলাল রাজশাহী সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক, উত্তরবঙ্গ সড়ক পরিবহন সমিতির মহাসচিব এবং বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির (বিভাগ) সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

শুভেচ্ছা বার্তায় তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উত্তরোত্তর সাফল্য কামনা করে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা ও অভিনন্দন জানান।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news