Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
২২ আগস্ট ২০২৬
০৫:১৮ অপরাহ্ন

রাজশাহীতে পুনঃস্থাপন আরএমপির ঐতিহাসিক নামফলক

আবুল কালাম আজাদ,রাজশাহী:- Restoration of RMP's historical nameplate

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) প্রতিষ্ঠার ঐতিহাসিক স্মারক হিসেবে স্থাপিত নামফলকটি দীর্ঘদিন পর পুনঃস্থাপন করা হয়েছে। শনিবার (২২ আগস্ট) পুনঃস্থাপিত নামফলকটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়।

আরএমপির কার্যক্রম শুরুর স্মারক হিসেবে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নামফলকটি স্থাপন করেছিলেন। দীর্ঘ সময় পর ঐতিহাসিক এই স্মারক পুনঃস্থাপনের মধ্য দিয়ে আরএমপির প্রতিষ্ঠাকালীন ইতিহাস ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ একটি অধ্যায় আবারও দৃশ্যমান হলো।

নামফলক উন্মোচন অনুষ্ঠানে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় আরএমপির ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে সম্পৃক্ত গুরুত্বপূর্ণ স্মারক সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করা হয়।

আরএমপির প্রতিষ্ঠার সূচনালগ্নের স্মৃতি বহনকারী এই নামফলক পুনঃস্থাপনকে পুলিশের ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণের গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news