Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ২৩ আগস্ট ২০২৬
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

নিয়ামতপুরে মাদকমুক্ত শিক্ষা প্রতিষ্ঠান মাদকের ক্ষতিকর বিষয়ে শ্রেণি বক্তৃতা

শাহারিয়া শাহাদাৎ, রিপোর্টার Drug-free educational institutions, class lectures on the harmful effects of drugs

নওগাঁ নিয়ামতপুরে মাদকমুক্ত শিক্ষা প্রতিষ্ঠান নিরাপদ  ভবিষ্যৎ মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করার জন্য মাদকবিরোধী শ্রেণি বক্তৃতা অনুষ্ঠিত হয়েছে। বগধন ফতেপুর চৌপুকুরিয়া বিএফসি উচ্চ বিদ্যালয় আয়োজন করেন। রবিবার বেলা ১১ টার দিকে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক নজরুল ইসলাম। বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মনজুর রহমান, সাংবাদিক শাহরিয়া শাহাদাৎ, সহকারি শিক্ষক কৃষি মনজুর রহমান, জুবায়ের আহমেদসহ অন্যরা।

এ সময় শিক্ষক, অভিভাবক ও প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তার বলেন, মাদক এটি শারীরিক ও মানসিক স্বাস্থ্য নষ্ট করে। মেধা ও চিন্তা শক্তিকে পঙ্গু করে, পরিবারে তীব্র অশান্তি ডেকে আনে এবং অপরাধ বাড়িয়ে সমাজকে অস্থিতিশীল করে তোলে। বিশেষ করে খারাপ সঙ্গ ও কৌতুহল এড়িয়ে চলা, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও ভালোকাজে মনোযোগ হওয়া এবং মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে বলে। আলোচনাসভা শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নওগাঁ জেলা কার্যালয়ের কর্তৃক শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news