Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ২৪ আগস্ট ২০২৬
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

প্রতিভা নিয়ে এগিয়ে যেতে চান রাজশাহীর তরুণ ফুটবলার প্রতীক টুডু

জেসিকা শেখ Young footballer Pratik Tudu

রাজশাহীর সপুরার কয়েরদাঁড়া খ্রিষ্টানপাড়ার তরুণ ফুটবলার প্রতিক মার্টিন টুডু। সাঁওতাল সম্প্রদায়ের এই তরুণ ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি আকৃষ্ট। ফুটবলকে ভালোবেসেই মাঠে নিয়মিত অনুশীলন করে নিজের দক্ষতা ও প্রতিভা বিকাশের চেষ্টা করছেন তিনি।

প্রতিকের কাছে ফুটবল শুধু বিনোদন নয়, বরং ভবিষ্যৎ গড়ার স্বপ্ন। তার লক্ষ্য ভালো একজন ফুটবলার হয়ে নিজেকে প্রতিষ্ঠিত করা এবং একদিন বড় পর্যায়ে খেলার সুযোগ পাওয়া।

তবে প্রতিভা ও আগ্রহ থাকলেও প্রয়োজনীয় প্রশিক্ষণ, সুযোগ-সুবিধা ও পৃষ্ঠপোষকতার অভাবে কাঙ্ক্ষিত পর্যায়ে নিজেকে তুলে ধরতে পারছেন না প্রতিক। তার প্রত্যাশা, সংশ্লিষ্ট ব্যক্তি ও ক্রীড়া সংগঠনগুলো তার মতো সম্ভাবনাময় তরুণদের পাশে দাঁড়াবে।

প্রতিকের বিশ্বাস, সঠিক দিকনির্দেশনা ও একটি সুযোগ পেলে নিজের প্রতিভা আরও ভালোভাবে প্রমাণ করতে পারবেন। সাঁওতালপাড়ার এই তরুণ ফুটবলারের স্বপ্ন এখন বড় মঞ্চে খেলার সুযোগ পাওয়া।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news