Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
২৪ আগস্ট ২০২৬
০৬:৪০ অপরাহ্ন

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি:- RUET Academic Council Meeting

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) একাডেমিক কাউন্সিলের ১৫৮তম সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ আগস্ট) দুপুরে রুয়েটের সেমিনার রুমে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক। ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরীর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আখতার হোসেন সহ বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগীয় প্রধানসহ অধ্যাপকবৃন্দ। সভায় রুয়েটের একাডেমিক কার্যক্রমের উৎকর্ষসাধনে গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news