Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Tuesday , ২৫ আগস্ট ২০২৬ | ১০:৫৮ পূর্বাহ্ন

কুতুবদিয়ায় ইয়াবা ও সেবনের সরঞ্জাম উদ্ধার॥ আটক ৫

আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ২৫ আগস্ট ২০২৬

কক্সবাজারের কুতুবদিয়ায় বিশেষ অভিযানে ইয়াবাসহ পাঁচজন আটক হয়েছে। এসময় ইয়াবা সেবন ও বিক্রিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।


রোববার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার উত্তর ধূরুং ইউনিয়নের নয়াকাটা এলাকার সোনাইয়ার মেশিনঘর থেকে তাদের আটক করা হয়।


আটকরা হলেন উত্তর নাথপাড়া এলাকার কায়দে আজম প্রকাশ কাইয়ুম (৩০), মো. আনিচুল ইসলাম (৩৩), ওসমান গণি (২৮), কালমার পাড়ার আবদুল আলম (২৮) এবং মগলাল পাড়ার মো. হেশাম (১৯)।


পুলিশ জানায়, মাদকবিরোধী ও গ্রেপ্তারি পরোয়ানা তামিলে অভিযান চালাচ্ছিল পুলিশের একটি দল। রাত ১১টা ১০ মিনিটের দিকে ধূরুং বাজার এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে নয়াকাটার সোনাইয়ার মেশিনঘরে কয়েকজন ব্যক্তি ইয়াবা কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পালানোর চেষ্টাকালে পাঁচজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

কুতুবদিয়ায় ইয়াবা ও সেবনের সরঞ্জাম উদ্ধার॥ আটক ৫