Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ২৬ আগস্ট ২০২৬
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

নিয়ামতপুরে ঈদে মিলাদুন্নবী উদযাপনে আলোচনা ও দোয়া মাহফিল

নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি: Discussion and prayer gathering to celebrate Eid Milad-un-Nabi

নওগাঁর নিয়ামতপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে  ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) বেলা ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভা সঞ্চালনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা রেজাউল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক প্রমুখ।

আলোচনা সভায় বক্তব্য রাখেন ইসলামি ফাউন্ডেশনের সুপারভাইজার, মাদ্রাসা শিক্ষক, মসজিদের ইমামগণ।

আলোচনায় বক্তারা বিশ্বনবী  হজরত মুহাম্মদ (সা:) এর আদর্শ ধারণ করে জীবন পরিচালনা করার আহ্বান জানান।

এছাড়া ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আলোচনা সভা, দোয়া, নবীজির জীবনী নিয়ে কুইজ প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ করা হয়।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news