Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ২৬ আগস্ট ২০২৬
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

ফুলবাড়ী চুক্তির পূর্ণ বাস্তবায়নের দাবিতে রাজশাহীতে বিক্ষোভ সমাবেশ

ছোটন সরদার Demand for full implementation of the Phulbari Agreement

​ফুলবাড়ী চুক্তির পূর্ণ বাস্তবায়ন এবং বহুজাতিক কোম্পানির চক্রান্ত বন্ধের দাবিতে রাজশাহীতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনের আয়োজন করেছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি।

বুধবার ২৬ আগস্ট ফুলবাড়ী দিবস উপলক্ষে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে বিকেল পাঁচটায় এ কর্মসূচির আয়োজন করা হয়।


​সমাবেশে উপস্থিত বক্তারা বলেন, তরিকুল, আল আমিন ও সালেকিনের রক্তে লেখা  ২০০৬ সালের ২৬ আগস্ট ফুলবাড়ী দিবস জাতীয় সম্পদ রক্ষার এক ঐতিহাসিক প্রতীক। বক্তারা ফুলবাড়ী চুক্তির পূর্ণ বাস্তবায়নের জোর দাবি জানান এবং জাতীয় সম্পদ বিদেশে পাচার কিংবা উন্মুক্ত পদ্ধতিতে কয়লা খনির চক্রান্ত প্রতিহত করার হুঁশিয়ারি দেন।


​বিক্ষোভ সমাবেশে  তেল-গ্যাস রক্ষা জাতীয় কমিটি রাজশাহী শাখার আহ্বায়ক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের অধ্যাপক ড. আমিরুল ইসলাম কনক, সভাপতিত্বে বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) রাজশাহী জেলার সভাপতি জুলফিকার আহমেদ গোলাপ, সাধারণ সম্পাদক অজিত কুমার মণ্ডল, সিপিবি মহানগর সভাপতি আয়ুব হোসেন খান কায়ুম, বাসদ রাজশাহী জেলার আহবায় সদস্য সচিব আলফাজ হোসেন যুবরাজ,

সদস্য সচিব সামসুল আবেদীন ডন,সদস্য গোলাম মর্তুজা, ছাত্র ইউনিয়ন রাজশাহী মহানগর শাখার আহ্বায়ক মিরা সুস্মিতা এবং নেত্রী সেলিনা বানুসহ বাম গণতান্ত্রিক জোটের স্থানীয় নেতাকর্মীরা।

​সমাবেশ শেষে নেতারা ফুলবাড়ী আন্দোলনের শহীদদের স্মৃতি স্মরণ করেন এবং তেল-গ্যাস ও জাতীয় সম্পদ রক্ষায় আন্দোলন অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news