Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
২৭ আগস্ট ২০২৬
০২:৫৫ অপরাহ্ন

আদিবাসীদের অধিকার ও মূলস্রোতে অন্তর্ভুক্তির দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত

ছোটন সরদার Demand for indigenous rights and mainstream inclusion

আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬ উপলক্ষে রাজশাহীতে আদিবাসী জনগোষ্ঠীর অধিকার সুরক্ষা, শিক্ষা, ভূমি সমস্যা ও সামাজিক উন্নয়ন নিশ্চিত করার দাবিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২৭ আগস্ট শহরের এস ফুড রেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়।এএলআরডি,রুলফাও, মাসাউস সামাজিক কল্যান সংস্থা যৌথ উদ্দ্যোগে এই আলোচনা সভার আয়োজন করে।

​সভায় সভাপতিত্ব করেন বেসরকারি উন্নয়ন সংস্থা 'রুলফাও'-এর নির্বাহী পরিচালক আফজাল হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী শহর সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা অফিসার মো. আব্দুল মমিন।

​সভায় বক্তব্য দেন বরেন্দ্র উন্নয়ন প্রচেষ্টার নির্বাহী পরিচালক ফয়জুল্লাহ চৌধুরী, জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিমল চন্দ্র রাজোয়াড়, বাংলাদেশ মহিলা পরিষদের রাজশাহী জেলা সভাপতি কল্পনা রায়, পরিবর্তনের নির্বাহী পরিচালক মো. রাশেদ রিপন,সমাজ কল্যান সংস্থার নির্বাহী পরিচালক সম্রাট রায়হান, বরেন্দ্র ইয়ুথ ফোরামের সভাপতি আতিকুর রহমানসহ আদিবাসী উন্নয়ন সমমনা সংগঠনের নেতৃবৃন্দ।

​আলোচনা সভায় বক্তারা সমতল ও বরেন্দ্র অঞ্চলের আদিবাসী জনগোষ্ঠীর বিদ্যমান নানা সংকট ও অধিকারের বিষয়গুলো গভীরভাবে তুলে ধরেন। সভায় বক্তারা প্রধানত কয়েকটি মৌলিক দাবি উপস্থাপন করেন, ​ আদিবাসীদের ভূমির মালিকানা রক্ষা করা এবং অবৈধ দখল ও উচ্ছেদ বন্ধে কঠোর আইনগত সুরক্ষা নিশ্চিত করে আদিবাসী শিশুদের নিজস্ব মাতৃভাষায় প্রাথমিক শিক্ষার সুযোগ তৈরি করা এবং তাঁদের নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণে সরকারি ও বেসরকারি উদ্যোগে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা, জাতীয় স্বার্থে উন্নয়ন প্রকল্প প্রান্তিক আদিবাসী জনগোষ্ঠীর কাছে পৌঁছায় এবং সমাজসেবা দপ্তরের সব সুযোগ-সুবিধা যেন সুষমভাবে তাঁদের মাঝে বণ্টন করা হয়।


​সমাপনী বক্তব্যে সভাপতি আফজাল হোসেন বলেন, "আদিবাসীদের অধিকার রক্ষা ও মূলস্রোতের উন্নয়নে কেবল আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না, প্রয়োজন দীর্ঘমেয়াদি ও কার্যকর পদক্ষেপ গ্রহণ।অনুষ্ঠানে নেতৃবৃন্দ আদিবাসীদের ন্যায্য অধিকার আদায়ে ভবিষ্যতে সম্মিলিত ও জোরদার সামাজিক আন্দোলন গড়ে তোলার যৌথ অঙ্গীকার ব্যক্ত করেন।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news