Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
২৭ আগস্ট ২০২৬
০৯:১৭ অপরাহ্ন

লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’

অনলাইন ডেস্ক সংসদে রুমিন ফারহানা Rumin Farhana

জ্বালানি সংকট, লোডশেডিং, দ্রব্যমূল্য ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে সরকারের সমালোচনা করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা।


চলমান বিদ্যুৎ সংকটের মধ্যে লোডশেডিং প্রসঙ্গে তিনি বলেন, “গ্যাস ও বিদ্যুতের বিষয়ে মানুষ বলে, দুষ্টু লোকে বলে, ভালো লোকে বলে না- ‘টুকু আসে, টুকু যায়। এই আসে, এই যায়’। কতক্ষণ থাকে তারা নাকি বুঝতে পারে না।”


বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদে কার্যপ্রণালী বিধির ৭১ ধারায় জরুরি জনগুরুত্বসম্পন্ন বিষয়ে বক্তব্য দিতে গিয়ে রুমিন ফারহানা এসব কথা বলেন।


জ্বালানি সংকটের সঙ্গে কর্মসংস্থান পরিস্থিতি মিলিয়ে তিনি বলেন, “যখন তেলের দাম বাড়ছে, যখন বিদ্যুতের জন্য হাহাকার, যখন গ্যাস পাওয়া যায় না। তখন এক কোটি নতুন কর্মসংস্থান সৃষ্টি করার প্রতিশ্রুতি যে সরকার দিয়েছিল নির্বাচনে, সেই সরকার ক্ষমতায় আসার ৬ মাসের মধ্যে ৬২ হাজার লোক চাকরি হারিয়েছে। নয়শ'র উপরে কলকারখানা বন্ধ হয়ে গেছে।”


বিএনপির মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র হিসেবে জয়ী ব্রাহ্মণবাড়িয়ার এই সংসদ সদস্য প্রশ্ন করেন, “নতুন কর্মসংস্থান তৈরি হবে? যারা চাকরি করছেন, তাদের চাকরি কতদিন থাকবে আল্লাহ মাবুদ জানে।”


আইনশৃঙ্খলা, দ্রব্যমূল্য ও জ্বালানি খাতকে সরকারের প্রথম ১৮০ দিনের অগ্রাধিকারের তিনটি বিষয় হিসেবে তুলে ধরেন তিনি।


আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদেরও সমালোচনা করেন তিনি।


রুমিন বলেন, “আইনশৃঙ্খলা নিয়ে কথা বলতে গিয়ে মুশকিল হয়, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আছেন; তিনি হয় ব্যঙ্গ করেন, না হলে বাক চাতুর্য দিয়ে পুরো বিষয়টি ঢেকে দিতে চান।


“কিন্তু সাধারণ মানুষের সঙ্গে কথা বললে জানা যায়, বাংলাদেশে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যেমন তিনজন মন্ত্রী আছেন, ৬৪ জেলায় ৬৪ জন আইনশৃঙ্খলা বিষয়ক স্বরাষ্ট্রমন্ত্রী থাকলে কেবল মন্দ হত না। বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির এত ভালো অবস্থা।”


বাজারে ৮০ টাকার নিচে কোনো সবজি না থাকার কথা তুলে ধরে তিনি বলেন, “ডিমের দাম কয়েকদফা বেড়েছে। চালের দাম, বিশেষ করে মিনিকেট চাল, বলা হয় এটা কেউ খায় না, কেউ কেউতো খায়। দাম যখন দ্বিগুণ হয়ে যায়, যখন আমরা টিসিবির লাইন দেখি…।”

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news