Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
৩০ আগস্ট ২০২৬
১১:০৬ পূর্বাহ্ন

দেশে সারের সংকট নেই, বিতরণের সমস্যা : পানিসম্পদ প্রতিমন্ত্রী

কুয়েল ইসলাম সিহাত, পঞ্চগড় প্রতিনিধিঃ Farhad Hossain Azad

দেশে সারের সংকট নেই, চাহিদার তুলনায় বেশি মজুদ রয়েছে। তবে সমস্যা বিতরণে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ।

তিনি বলেন, ডিলারদের একটি অংশ সঠিকভাবে কৃষকের মধ্যে সার সরবরাহ করেন না, তারা কৃত্রিম সংকট সৃষ্টি করার চেষ্টা করছেন। আমাদের ম্যাসেজ ক্লিয়ার, সার নিয়ে কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে মব, আতঙ্ক ও গুজব সৃষ্টি করার সুযোগ দেওয়া হবে না।

শনিবার (২৯ আগস্ট) দুপুরে পঞ্চগড় সদর উপজেলা পরিষদে জেলার নিবন্ধিত ডিলারদের সঙ্গে সার সরবরাহ, বিতরণ, মজুত ও সার্বিক ব্যবস্থাপনা বিষয়ে প্রশাসনের মতবিনিময় সভা শেষে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, সুষ্ঠুভাবে কৃষকদের কাছে সার পৌঁছে দেওয়ার জন্য প্রতি ইউনিয়নে ডিলার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে যারা আগে থেকেই ডিলার আছেন তাদের বাদ দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী আজাদ।

কৃষকদের ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে সার নিতে হচ্ছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, সার বিতরণ ব্যবস্থার সংকট কাটাতে শূন্য পদে নতুন ডিলার এবং ইউনিয়নভিত্তিক ডিলার নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, পঞ্চগড়ে প্রায় ১০ হাজার একর জমিতে চা চাষ হওয়ায় বাড়তি সারের প্রয়োজন রয়েছে। পাশাপাশি জেলায় আলু চাষ বেশি হওয়ায় এর জন্য প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত সার সরবরাহের উদ্যোগ নেওয়া হচ্ছে।

সার নিয়ে গুজব বা কৃত্রিম সংকট তৈরির কোনো সুযোগ দেওয়া হবে না বলে হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news