Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ৩০ আগস্ট ২০২৬
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী বিনা খরচে মালয়েশিয়ায় যাবে

অনলাইন ডেস্ক 10 thousand workers

সরকারের বিশেষ অনুরোধের পরিপ্রেক্ষিতে ১০ হাজার বাংলাদেশি কর্মীকে সম্পূর্ণ বিনামূল্যে বা ‘জিরো কস্টে’ মালয়েশিয়ায় নেওয়ার বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছে দেশটির কর্তৃপক্ষ। বিমান ভাড়াসহ অভিবাসনসংক্রান্ত কোনো ব্যয়ই কর্মীদের বহন করতে হবে না।


রোববার (৩০ আগস্ট) সচিবালয়ে স্থানীয় সরকারমন্ত্রী ডক্টর আব্দুল মঈন খানের সঙ্গে ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। 


এদিকে সবমিলিয়ে বাংলাদেশ থেকে প্রায় ২ লাখ শ্রমিক নেবে মালয়েশিয়া সরকার। বিভিন্ন রিক্রুটিং এজেন্সির মাধ্যমে এসব শ্রমিক নেওয়া হবে। আগামী সেপ্টেম্বরেই শ্রমিক নেওয়ার প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।


প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ থেকে প্রায় ২ লাখ শ্রমিক নেবে মালয়েশিয়া সরকার। বিভিন্ন রিক্রুটিং এজেন্সির মাধ্যমে এসব শ্রমিক নেওয়া হবে। আগামী সেপ্টেম্বরেই শ্রমিক নেওয়ার প্রক্রিয়া শুরু হবে।এর বাইরে আরও ১০ হাজার বাংলাদেশি শ্রমিক বিনা খরচে নেবে মালয়েশিয়া।


মালয়েশিয়ার সঙ্গে কারিগরি সহযোগিতার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, দেশটিতে সড়ক টেকসই করতে রাবার মিশ্রিত বিটুমিন ব্যবহার করা হয়। মালয়েশিয়ার এই প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশে সড়ক নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে বাংলাদেশকে কারিগরি সহায়তা দেবে মালয়েশিয়া। এ ছাড়া নবায়নযোগ্য জ্বালানি খাতেও বাংলাদেশকে সহযোগিতা করবে বলে জানান প্রতিমন্ত্রী।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news