Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ৩০ আগস্ট ২০২৬
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

রুয়েটে ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ১৪ জানুয়ারি

রুয়েট প্রতিনিধি: Possible date of RUET admission test is January 14

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ২০২৬–২০২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। শনিবার (২৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা স্টিয়ারিং কমিটির প্রথম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী আগামী বছর অর্থাৎ ২০২৭ সালের ১৪ জানুয়ারি (সম্ভাব্য) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।


বিষয়টি নিশ্চিত করেছেন ভর্তি পরীক্ষা স্টিয়ারিং কমিটির সভাপতি ও পুরকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. কামরুজ্জামান। তিনি বলেন, "আগামী বছরের ১৪ জানুয়ারি রুয়েটের ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ হিসেবে নির্ধারণ করা হয়েছে। তবে এটি এখনো চূড়ান্ত নয়। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি ও সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সময়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।"


প্রাথমিকভাবে ভর্তি পরীক্ষা সম্পূর্ণ এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়। তবে এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত ও বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। এদিকে সম্ভাব্য তারিখ লক্ষ্য রেখে ভর্তি পরীক্ষার জন্য সকল প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। পরীক্ষার্থীদের সুবিধার্থে গতবারের মতোই একই দিনে রুয়েটের পাশাপাশি ঢাকায় অবস্থিত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কেন্দ্রেও ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।


অধ্যাপক কামরুজ্জামান জানান, পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী শিক্ষার্থীদের আবেদনপ্রক্রিয়া পূর্বের ন্যায় অনলাইনে রুয়েটের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে সম্পন্ন করতে হবে। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের প্রয়োজনীয় যোগ্যতা, আবেদন প্রক্রিয়া ও আবেদন ফি পরবর্তী সময়ে নির্ধারণ করে পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।


এছাড়াও বর্তমানে ভর্তি পরীক্ষা আয়োজনের প্রাথমিক প্রস্তুতি এগিয়ে নেওয়া হচ্ছে। পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত নির্দেশিকা, পরীক্ষার পদ্ধতি, আবেদনসংক্রান্ত তথ্য ও অন্যান্য বিষয় যথাসময়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হবে। তাই শিক্ষার্থীদের আপাতত সম্ভাব্য তারিখটি বিবেচনায় রেখে প্রস্তুতি নেওয়ার পাশাপাশি রুয়েটের অফিশিয়াল বিজ্ঞপ্তি ও পরবর্তী নির্দেশনার প্রতি নজর রাখার পরামর্শ দিয়েছেন তিনি।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news