Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ০১ সেপ্টেম্বর ২০২৬
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

যুবককে পিটিয়ে ও রগ কেটে হত্যা

অনলাইন ডেস্ক Young man beaten and strangled to death

বগুড়ার বারপুরে শামীম হোসেন (৩৫) নামে এক যুবককে রাতভর মারধর ও নির্যাতনের পর পায়ের রগ কেটে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।


নিহত শামীম হোসেন বগুড়া সদর উপজেলার নামুজা ইউনিয়নের চৌমহনী এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে। তার লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।


নিহতের স্বজনদের অভিযোগ, এ হত্যাকাণ্ডে নিশিন্দারা ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ড সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতা এ বি এম শাফি এবং তার ছেলে ছাত্রদল নেতা নাজমুল হোসেন কাইয়ুমসহ কয়েকজন সরাসরি জড়িত।


নিহতের শাশুড়ি ছোবেদা বেগম জানান, এক নিকটাত্মীয়ের দাফনের কাজে অংশ নিতে শামীম বারপুর এলাকায় এসেছিলেন। রাতে তিনি সেখানে হাঁটাহাঁটি করার সময় ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এ বি এম শাফি ও তার ছেলে নাজমুল হোসেন কাইয়ুমসহ কয়েকজন তাকে আটক করেন। এরপর শামীমকে বেধড়ক মারধর করা হয় এবং একপর্যায়ে তার পায়ের রগ কেটে গুরুতর আহত অবস্থায় পরিত্যক্ত জায়গায় ফেলে রাখা হয়। খবর পেয়ে গ্রাম পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।  


খবর পেয়ে বগুড়া সদর থানার ওসি ইব্রাহিম আলী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news