Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
০২ সেপ্টেম্বর ২০২৬
০৩:৪০ অপরাহ্ন

বড় সহায়তা নিয়ে নেপালের পাশে বাংলাদেশ

অনলাইন ডেস্ক Bangladesh stands by Nepal with major assistance

ভয়াবহ বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপালের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ। বন্ধুপ্রতিম দেশটির ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় ১ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ১২ কোটি ৩০ লাখ টাকা) জরুরি অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকার।


পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় চলতি অর্থবছরের বিশেষ বরাদ্দ থেকে এই অর্থ দেওয়া হচ্ছে। ঢাকা ও কাঠমান্ডুর দীর্ঘদিনের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিত্তিতে এই মানবিক সহায়তার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনুদানের বিষয়টি বর্তমানে চূড়ান্ত অনুমোদনের জন্য অর্থ মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন রয়েছে।


নেপাল-তিব্বত সীমান্তবর্তী উত্তরাঞ্চলে গত কয়েক দিনের প্রাকৃতিক দুর্যোগে মানবিক বিপর্যয় নেমে এসেছে। নেপাল কর্তৃপক্ষের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, ভয়াবহ আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা ১ হাজার ১০০ ছাড়িয়েছে। এর মধ্যে বুধবার (২ সেপ্টেম্বর) পর্যন্ত ১ হাজার ১১৪টি মরদেহ উদ্ধার করা হয়েছে। দেশটিতে এখনও নিখোঁজ রয়েছেন ৩ হাজার ৯১৬ জন মানুষ।


প্রলয়ংকরী এই দুর্যোগের প্রভাব পড়েছে প্রতিবেশী দেশ চীনেও। তিব্বত অংশে অন্তত ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সেখানে নিখোঁজ রয়েছেন ৫৪৬ জন, যাদের মধ্যে ২৬১ জনই বিদেশি পর্যটক ও নাগরিক।


ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগে নেপালের ঘরবাড়ি, রাস্তাঘাট ও অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্তদের উদ্ধার ও জরুরি ত্রাণ কার্যক্রমে বাংলাদেশের এই আর্থিক সহায়তা বড় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news