Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
০৩ সেপ্টেম্বর ২০২৬
০৬:৪৯ অপরাহ্ন

তানোরে জেলা পরিষদ ডাকবাংলোর শুভ উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি:- Inauguration of Tanore Zilla Parishad Dakbungalow

রাজশাহীর তানোর উপজেলায় নবনির্মিত জেলা পরিষদ ডাকবাংলোর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে ডাকবাংলো প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বেলুন ও পায়রা উড়িয়ে এবং ফিতা কেটে নবনির্মিত ডাকবাংলোটির শুভ উদ্বোধন করা হয়।

রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক  বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো.এরশাদ আলী (ঈশা)। তিনি আনুষ্ঠানিকভাবে ডাকবাংলোটির শুভ উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. এরশাদ আলী (ঈশা) বলেন, “জেলা পরিষদের বিভিন্ন স্থাপনা ও অবকাঠামোর উন্নয়নের মাধ্যমে জনগণের সেবা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। তানোর জেলা পরিষদ ডাকবাংলোটিও সুন্দর, পরিচ্ছন্ন ও সেবাবান্ধব পরিবেশে পরিচালনার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।”

তিনি আরও বলেন, জেলা পরিষদের আওতাধীন স্থাপনাগুলোকে আধুনিক ও জনবান্ধব করে গড়ে তোলার মাধ্যমে সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সেবার মান আরও উন্নত করা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা খান,তানোর থানা অফিসার ইনচার্জ (ওসি) মাহামুদুল হাসান। এছাড়া তানোর উপজেলা প্রকৌশলী নুরনাহার, পুঠিয়া উপজেলা প্রকৌশলী আনোয়ার হোসেন, রাজশাহী জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মো. আল আমীন মল্লিক এবং প্রধান সহকারী এস. এম. আল মতিনসহ জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জেলা পরিষদের আওতাধীন ডাকবাংলোগুলো সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের আবাসন ও প্রয়োজনীয় সেবা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তানোর জেলা পরিষদ ডাকবাংলোর নির্মাণ ও আধুনিকায়নের ফলে এখানে আগত অতিথিদের আবাসন সুবিধা ও সেবার মান আরও বৃদ্ধি পাবে।

পরে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা ডাকবাংলোর বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং এর সার্বিক ব্যবস্থাপনা, অবকাঠামো ও সুযোগ-সুবিধা সম্পর্কে খোঁজখবর নেন।


অনুষ্ঠানে জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news