Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
০৫ সেপ্টেম্বর ২০২৬
১২:২১ পূর্বাহ্ন

রাজশাহীর রেশমের টানে শোরুমে গয়েশ্বর চন্দ্র রায়, কিনলেন ৫০ হাজার টাকার রেশম বস্ত্র

রাজশাহী প্রতিনিধি: Gayeshwar Chandra Roy

রাজশাহীর ঐতিহ্যবাহী রেশমের গুণগত মান ও সুনামে আকৃষ্ট হয়ে রাজশাহী সিল্ক ফ্যাক্টরির শোরুম পরিদর্শন করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।


শুক্রবার (৪ সেপ্টেম্বর) তিনি শোরুমে গিয়ে বিভিন্ন ধরনের রেশমি কাপড় ঘুরে দেখেন এবং সেগুলোর মান ও নকশা সম্পর্কে খোঁজ নেন। পরে নিজের পছন্দ অনুযায়ী পরিবারের সদস্যদের জন্য প্রায় ৫০ হাজার টাকা মূল্যের রেশমি কাপড় কেনেন।


সংশ্লিষ্টরা জানান, রাজশাহীর রেশম দেশের অন্যতম ঐতিহ্যবাহী ও সুপরিচিত পণ্য। দীর্ঘদিন ধরে নিজস্ব বৈশিষ্ট্য, উন্নতমানের সুতা, নান্দনিক নকশা ও কারুশৈলীর কারণে দেশ-বিদেশে রাজশাহী সিল্কের আলাদা কদর রয়েছে।

শুধু সাধারণ ক্রেতাই নয়, দেশের বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তি এবং দেশি-বিদেশি ক্রেতাদের কাছেও রাজশাহীর রেশমের চাহিদা রয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।


তারা বলেন, গয়েশ্বর চন্দ্র রায়ের মতো একজন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্বের রাজশাহী সিল্কের শোরুম পরিদর্শন এবং নিজের পরিবারের জন্য রেশমি পোশাক কেনা এ শিল্পের প্রতি ইতিবাচক আগ্রহের বহিঃপ্রকাশ। এ ধরনের আগ্রহ রাজশাহীর ঐতিহ্যবাহী রেশম শিল্পের প্রচার ও প্রসারে ভূমিকা রাখতে পারে।


সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, রাজশাহীর রেশমের প্রতি দেশি-বিদেশি ক্রেতাদের আগ্রহ আরও বাড়লে এ অঞ্চলের ঐতিহ্যবাহী রেশম শিল্পের বাজার সম্প্রসারণের পাশাপাশি সংশ্লিষ্ট শিল্পোদ্যোক্তা ও কারিগররাও উপকৃত হবেন।

উল্লেখ্য, রাজশাহীর রেশম শিল্প দেশের ঐতিহ্যবাহী বস্ত্রশিল্পের অন্যতম পরিচিত অংশ হিসেবে দীর্ঘদিন ধরে নিজস্ব স্বকীয়তা ধরে রেখেছে।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news