Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Saturday , ০৫ সেপ্টেম্বর ২০২৬ | ১১:২৭ পূর্বাহ্ন

আশুলিয়ায় একটি বন্ধ ঘর থেকে স্বামী-স্ত্রী ও নবজাতকের মরদেহ

অনলাইন ডেস্ক ০৫ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি বন্ধ ঘর থেকে স্বামী-স্ত্রী ও তাদের নবজাতক সন্তানের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত স্বামীর গলায় গামছা পেঁচানো অবস্থায় ছিল।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে আশুলিয়ার মধ্য জামগড়া এলাকার হযরত আলীর মালিকানাধীন একটি বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

তবে তাৎক্ষণিকভাবে নিহত তিনজনের নাম-পরিচয় জানা যায়নি।

আশুলিয়া থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) রাসেল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ওই কক্ষ থেকে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা খুলে তিনজনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।

প্রাথমিকভাবে জানা গেছে, নিহতরা স্বামী, স্ত্রী ও তাদের এক নবজাতক সন্তান।

নিহত স্বামীর গলায় গামছা পেঁচানো ছিল।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগেই তাদের মৃত্যু হয়েছে। এটি হত্যাকাণ্ড নাকি অন্য কোনো কারণে তাদের মৃত্যু হয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।


ছবি