Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
০৫ সেপ্টেম্বর ২০২৬
০৪:৪০ অপরাহ্ন

প্রতিবন্ধী পরিবারের পাশে কক্সবাজার সদর ইউএনও

আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার : Cox's Bazar Sadar UNO stands by disabled families

বাবাসহ দুই সন্তান প্রতিবন্ধী—সহায়তার হাত বাড়িয়ে দিয়ে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন কক্সবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাহমিনা আক্তার।

সামাজিক যোগাযোগ মাধ্যমে নজরে আসে কক্সবাজার সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তার এই পরিবারের একটি প্রতিবেদন। প্রতিবেদনে উঠে আসে খরুলিয়া মুন্সিবিল এলাকার একটি অসহায় পরিবারের করুণ জীবনসংগ্রামের কথা।

খবরটি দেখে কক্সবাজার সদর ইউএনও আর দেরি করেননি। গতকাল কোনো আনুষ্ঠানিকতার অপেক্ষা না করে নিজেই প্রয়োজনীয় সহায়তা নিয়ে হাজির হন আব্দুল গফুরের বাড়িতে।

আব্দুল গফুরের সাত সদস্যের পরিবার। এক ছেলে ও চার মেয়েকে নিয়ে সংসার। দীর্ঘদিন ধরে অভাব-অনটনের সঙ্গে লড়াই করে আসছে পরিবারটি। তার ওপর পরিবারের প্রধান আব্দুল গফুর নিজে এবং তাঁর ১৪ বছর বয়সী কন্যা ইয়াসমিনসহ আরও এক সন্তান প্রতিবন্ধী।

একদিকে সংসারের অভাব, অন্যদিকে পরিবারের একাধিক প্রতিবন্ধী সদস্য—সব মিলিয়ে প্রতিদিনই কঠিন বাস্তবতার সঙ্গে লড়াই করতে হচ্ছে তাঁদের।

এই দুঃসময়ে নিজ অর্থায়নে ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়—দুটি হুইলচেয়ার, প্রয়োজনীয় খাদ্যসামগ্রী, হাইজিন কিট, ঘর মেরামতের জন্য টিন ও নগদ অর্থ।

সরেজমিনে দেখা যায়, হঠাৎ ইউএনওকে সহায়তার সামগ্রী নিয়ে নিজেদের বাড়িতে দেখে পরিবারের সদস্যরা আবেগাপ্লুত হয়ে পড়েন। তাঁদের কাছে এই সহায়তা শুধু কিছু সামগ্রী নয়—দুঃসময়ে একজন মানুষের পাশে দাঁড়ানোর এক উজ্জ্বল বার্তা।

এ সময় আব্দুল গফুর তাঁর পরিবারের অসচ্ছলতা ও নানা দুঃখ-কষ্টের কথা ইউএনওর কাছে তুলে ধরেন। উপজেলা নিবার্হী অফিসার তাহমিনা আক্তার ধৈর্যসহকারে তাঁদের কথা শোনেন এবং ভবিষ্যতেও প্রয়োজন অনুযায়ী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সম্ভাব্য সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

পাশাপাশি তিনি সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষদের প্রতি আহ্বান জানান—নিজ নিজ অবস্থান থেকে অসহায়, প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে এগিয়ে আসতে।

এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয়—প্রশাসন যখন মানুষের দুঃখের কাছে পৌঁছে যায়, তখন সরকারি সেবা হয়ে ওঠে মানবিকতার সেবা। একটি হুইলচেয়ার হয়তো একজন মানুষের চলার পথ সহজ করতে পারে। কিছু খাদ্যসামগ্রী হয়তো কয়েক দিনের ক্ষুধা মেটাতে পারে। কিন্তু একজন অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মানসিক শক্তি ও আশ্বাস—তাকে নতুন করে বাঁচার সাহস দিতে পারে। আসুন, আমরাও যার যার সামর্থ্য অনুযায়ী এই পরিবারের পাশে দাঁড়াই।

সহায়তা করতে আগ্রহীরা যোগাযোগ করতে পারেন : আব্দুল গফুর, মুন্সিবিল, খরুলিয়া, কক্সবাজার সদর। মোবাইল : ০১৮৮১-৬৮৬৯৭৪

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news