Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ০৮ সেপ্টেম্বর ২০২৬
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

নিখোঁজের ২ ঘণ্টার মধ্যে শিশু উদ্ধার

আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার : Child rescued within 2 hours of going missing

নিখোঁজ হওয়ার মাত্র দুই ঘণ্টার মধ্যে ৭ বছর বয়সী শিশু পূর্ণ বড়ুয়াকে উদ্ধার করেছে কক্সবাজারের উখিয়া থানা পুলিশ।

গতকাল দুপুরে তাকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

​পুলিশ সূত্রে জানা গেছে, শিশু পূর্ণ বড়ুয়া উখিয়ার রাজাপালংয়ের ৬নং ওয়ার্ডের শীলেরছড়া এলাকা থেকে নিখোঁজ হয়। এরপর শিশুটির পিতা শিপন বড়ুয়া উখিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে।

বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে পুলিশ তাৎক্ষণিকভাবে অনুসন্ধানে নামে। পরবর্তীতে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদারের নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) উত্তম কুমার সূত্রধর অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে।

বিজয় বাংলা নিউজকে  উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, শিশু নিখোঁজের খবর পাওয়া মাত্রই আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অভিযান শুরু করি। দ্রুত পদক্ষেপ নেওয়ার কারণে ২ ঘণ্টার মধ্যেই শিশুটিকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে শিশুটিকে তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news