Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
০৮ সেপ্টেম্বর ২০২৬
০১:৪০ অপরাহ্ন

রাজশাহীর ভদ্রা মহাসড়কে যুবলীগের ঝটিকা মিছিল

রাজশাহী প্রতিনিধি A procession on the highway

সকল বাধা অতিক্রম করে রাজশাহী মহানগরীর ভদ্রা মহাসড়কে ঝটিকা মিছিল করেছে যুবলীগের নেতাকর্মীরা। সোমবার (৭ সেপ্টেম্বর) এ মিছিল অনুষ্ঠিত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে একদল নেতাকর্মী সড়কে জড়ো হয়ে মিছিল শুরু করেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন এবং কিছু সময় মহাসড়কে মিছিল করে দ্রুত সরে যান।

মিছিলকে কেন্দ্র করে ভদ্রা মহাসড়ক এলাকায় স্থানীয়দের মধ্যে কিছুটা চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে মিছিলটি কতক্ষণ স্থায়ী হয়েছিল এবং এতে কতজন অংশ নিয়েছিলেন, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।

বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ বলেন,বিষয়টি আমরা শুনেছি কারা এ মিছিল করেছে। তাদের সনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। 


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news