Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
০৮ সেপ্টেম্বর ২০২৬
০২:৪৩ অপরাহ্ন

নিয়ামতপুরে আন্ত:জেলা চোর চক্রের দুই গরুচোর গ্রেপ্তার

নিয়ামতপুরে (নওগাঁ) প্রতিনিধি: Two cow thieves of inter-district theft gang arrested

নওগাঁর নিয়ামতপুরে জনগণের সহায়তায় আন্ত:জেলা চোর চক্রের দুই গরুচোরকে গ্রেপ্তার করেছে নিয়ামতপুর থানা পুলিশ। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল পাঁচটার দিকে উপজেলার চন্দননগর ইউনিয়নের ছাতড়া হাট এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এসময় তাঁদের কাছ থেকে একটি গরু ও গরু চুরি কাজে ব্যবহৃত পিক-আপ জব্দ করা হয়েছে। 


গ্রেপ্তারকৃত দুজন হলেন মো. জজ মিয়া(৫০)। বাবার নাম মৃত কুদ্দুস মিয়া। বাড়ি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার  মান্দার পাড়া গ্রামে। আপরজন হলেন একই উপজেলার ওরুন্দি গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে মো. রানা (৩১)।


থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার  ছাতড়া এলাকায়  প্রতি সোমবার সাপ্তাহিক গরুর হাট বসে। এই হাট থেকে  আন্ত:জেলা চোর চক্রের কিছু সক্রিয় সদস্য কৌশলে একটি গরু চুরি করে। গরুটি একটি পিক-আপ ভ্যানে করে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময়

স্থানীয় জনগণ পিক-আপ আটকে রেখে  পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে দুজনকে গ্রেপ্তার করে। এসময় একটি গরু ও চোরাই কাজে ব্যবহৃত পিক-আপ জব্দ করে থানায় নিয়ে আসে। 


নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) মাহবুবুর রহমান পিপিএম মঙ্গলবার বেলা ১১ টায় বলেন, উপজেলার ছাতড়া বাজারে স্থানীয় জনগণের সহায়তায় দুজন গরুচোরকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের দুজনের বিরুদ্ধে মামলা হয়েছে। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে দুজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রস্তুতি চলছে। 

তিনি আরও বলেন, উদ্ধার হওয়া গরুটি  বিজ্ঞ আদালতের  নির্দেশে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হবে। 


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news