Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Tuesday , ০৮ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:১৮ অপরাহ্ন

জন্মদিনে মুক্তি পেল আশা ভোঁসলের শেষ গান

অনলাইন ডেস্ক ০৮ সেপ্টেম্বর ২০২৬

কিংবদন্তি কণ্ঠশিল্পী আশা ভোঁসলে নিজস্ব গায়নশৈলীতে সংগীতপ্রেমীদের মনে রাজত্ব করেছেন। মুক্তি পেয়েছে প্লেব্যাক ক্যারিয়ারে তার রেকর্ড করা শেষ গান ‘এ মেরি জিন্দেগি, তু ছিপি হ্যায় কাহাঁ’। মঙ্গলবার ভারতের মুম্বাইয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে গানটি উন্মোচন করা হয়। বিশেষ বিষয়টি হচ্ছে, দিনটি ছিল সুরসম্রাজ্ঞীর ৯৩তম জন্মবার্ষিকী।


আসন্ন হিন্দি পারিবারিক কমেডি-ড্রামা সিনেমা 'ওম কা হরি'-এর জন্য এই বিশেষ গানটিতে কণ্ঠ দিয়েছিলেন তিনি। ২০২৫ সালের ডিসেম্বরে জীবনাবসান ঘটে এই কিংবদন্তির। তবে জীবনের শেষভাগে এসে ২০২৩ সালে, ৯০ বছর বয়সে ক্যারিয়ারের শেষ এই চলচ্চিত্রে প্লেব্যাকটি রেকর্ড করেন তিনি।


চলচ্চিত্রের জন্য ধারণকৃত তার জীবনের শেষ গান হিসেবে ইতোমধ্যে এটি আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়েছে। গানটির অফিশিয়াল ভিডিওতে ব্যবহার করা হয়েছে স্টুডিওতে গান রেকর্ডিংয়ের সময়কার আবহ বা 'বিহাইন্ড দ্য সিন' চিত্র। যেখানে শেষবারের মতো মাইক্রোফোনের সামনে সংগীত সাধনায় মগ্ন থাকতে দেখা যায় এই সুরের জাদুকরকে।


রেকর্ডিংয়ের সময়কার অভিজ্ঞতা নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে আশা ভোঁসলে জানিয়েছিলেন, গানটির সুর শোনামাত্রই তিনি প্রেমে পড়ে যান এবং কোনো দ্বিধা ছাড়াই এতে কণ্ঠ দিতে রাজি হন। তাঁর কথায়, ‘আমাকে যখন গানটি শোনানো হয়, শোনামাত্রই আমি হ্যাঁ বলে দিই। এত চমৎকার সুর ও কথা যে, আমি সারাদিন গুনগুন করে গানটি গাইতাম।’


গানটির মুক্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে 'ওম কা হরি' সিনেমার ট্রেলার ও সুরের ঝলক প্রকাশ করা হয়। সেখানে ছবির অভিনয়শিল্পী রঘুবীর যাদব, সোনি রাজদান, অংশুমান ঝা ও আয়েশা কাপুর উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দুই প্রবীণ ও উদীয়মান সংগীতশিল্পীর পারফর্ম্যান্স দর্শক-শ্রোতাদের মন্ত্রমুগ্ধ করে। অ্যালবামে আশা ভোঁসলের পাশাপাশি প্রয়াত কিংবদন্তি গায়ক কিশোর কুমারের পুত্র অমিত কুমার, পরেশ পাহুজা এবং রঘুবীর যাদবের কণ্ঠেও গান রয়েছে।


--সংগৃহীত ছবি