Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Wednesday , ০৯ সেপ্টেম্বর ২০২৬ | ০৭:৫০ অপরাহ্ন

ঢাকায় গরুর মাংস খাওয়ার কথা বলে বিপাকে বিশ্বজিৎ

অনলাইন ডেস্ক ০৯ সেপ্টেম্বর ২০২৬

কলকাতার জনপ্রিয় অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী। সম্প্রতি একটি অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় এসেছিলেন।

ঢাকায় এসে এক সাক্ষাৎকারে প্রিয় খাবার ইলিশ ও গরুর মাংস খাবেন বলে জানিয়েছিলেন তিনি। এতেই বিপাকে পড়েন অভিনেতা।

বিশ্বজিৎ চক্রবর্তীকে নিয়ে শুরু হয় ট্রোল, এমনকি পান হুমকিও। আর এমন পরিস্থিতিতে মামলা করেছেন বলে ভারতীয়  সংবাদমাধ্যমকে জানিয়েছেন তিনি।

আজকাল ডট ইনের খবরে বলা হয়, ঢাকায় এসে বিশ্বজিৎ চক্রবর্তীর গরুর মাংস খেতে চাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। কলকাতা তথা পশ্চিমবঙ্গের অনেকেই তার সমালোচনা করেন।

বিশেষ করে তার গরুর মাংস খাওয়ার মন্তব্য নিয়েই আপত্তি জানান অনেকে।

কেউ মন্তব্য করেন, একজন হিন্দু অভিনেতা প্রকাশ্যে গরুর মাংস খাওয়ার কথা কীভাবে বলতে পারেন? আবার কেউ তাকে কটাক্ষ করে বলেন, কলকাতায় ফিরলে তাকে ‘ডিম’ খাওয়ানো হবে। অন্য একজন আবার তাকে বাংলাদেশেই থেকে যাওয়ার পরামর্শ দেন। 

তবে বর্ষীয়ান অভিনেতার পাশেও দাঁড়ান অনেকে। তাদের মন্তব্য, কে কী খাবে সেটা তার ব্যক্তিগত পছন্দ। তাই সেই বিষয়ে অন্য কারও নাক গলানোর প্রয়োজন কী? 

এ বিষয়ে আজকাল ডট ইনকে বিশ্বজিৎ চক্রবর্তী বলেন, ‘আমার পেট, আমার মন, আমার হাত আবার খাবার যে খাব সে জন্য যে টাকা খরচ হবে, সেটাও তো আমারই! তাহলে আমি কী খাব, কতটা খাব সেটা ঠিক করে দেবে অন্য কেউ? বললেই হলো নাকি?’

তিনি বলেন, ‘গত ৪ তারিখ গিয়েছিলাম বাংলাদেশ। ৫ তারিখ দেশে ফিরেও এসেছি। ওইটুকু তো সময়। যাই হোক, আমার এক বোনের জন্মদিনের অনুষ্ঠান উপলক্ষেই গিয়েছিলাম। যেমন আতিথেয়তা পেয়েছি, আমি অভিভূত।’

মামলা করার বিষয়টি জানিয়ে বিশ্বজিৎ চক্রবর্তী বলেন, ‘আমি মামলা দায়ের করেছি। তাই এই বিষয়টি যেহেতু আদালতের বিচারাধীন, তাই এই বিষয়ে আর কিছু বলাটা এর থেকে বেশি সমাচীন হবে না।’ 

অবশ্য গরুর মাংস নিয়ে কোনো হিন্দু অভিনেতা বা পরিচিত মুখের মন্তব্য ঘিরে বিতর্ক অবশ্য নতুন নয়। বলিউডের রণবীর কাপুর থেকে শুরু করে কলকাতার জনপ্রিয় সঞ্চালিকা-অভিনেত্রী সুদীপা চট্টোপাধ্যায়কে তৈরি হয়েছে বড় বিতর্ক। বাংলাদেশের রান্না নিয়ে একটি ইউটিউব সিরিজে গরুর মাংস রান্না দেখিয়ে বিতর্কে জড়িয়েছিলেন সুদীপা। 

কলকাতার জনপ্রিয় অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী।--সংগৃহীত ছবি