Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
১০ সেপ্টেম্বর ২০২৬
০৪:৫৪ অপরাহ্ন

গোদাগাড়ীতে ডেঙ্গুসহ রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের উদ্বোধন

মুক্তার হোসেন গোদাগাড়ী (রাজশাহী): Cleanliness and mosquito control campaign launched to prevent diseases including dengue

রাজশাহীর গোদাগাড়ীতে ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর পৌনে ২টার সময় উপজেলা পরিষদ চত্বরে এই অভিযানের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান।

গোদাগাড়ী পৌরসভার উদ্যোগে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মীর মেজবাহীজ্জুলাম চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম শাওয়াল, গোদাগাড়ী পৌর জামায়াতের সেক্রেটারি শওকত আলী এবং পৌরসভার ভারপ্রাপ্ত সচিব সারোয়ার জাহান মুকুল।

এছাড়াও ডাইংপাড়া বণিক সমিতির সভাপতি আসাদুজ্জামান মিলন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মমিনুল ইসলাম, খাদ্য কর্মকর্তা মোহাম্মদ আলীসহ স্থানীয় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এই কর্মসূচিতে অংশ নেন।

অভিযানের উদ্বোধনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান বলেন, "ডেঙ্গুর প্রকোপ থেকে বাঁচতে হলে আমাদের চারপাশ সর্বদা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। কেবল সরকারি বা প্রাতিষ্ঠানিক উদ্যোগের ওপর নির্ভর না করে, সাধারণ মানুষকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে।"

তিনি আরও বলেন, "বাড়ির আঙিনা, ছাদ কিংবা ফুলের টবে যেন কোনোভাবেই পানি জমে এডিস মশার লার্ভা তৈরি হতে না পারে, সেদিকে কঠোর নজরদারি রাখতে হবে। একটি সুস্থ ও ডেঙ্গুমুক্ত গোদাগাড়ী গড়তে সর্বস্তরের জনগণের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা একান্ত কাম্য।"

উদ্বোধন শেষে উপজেলা পরিষদ চত্বর ও এর আশপাশের এলাকায় মশক নিধনের ওষুধ স্প্রে এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। পর্যায়ক্রমে এই অভিযান গোদাগাড়ী পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও গুরুত্বপূর্ণ এলাকায় জোরদার করা হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news