Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Sunday , ১৩ সেপ্টেম্বর ২০২৬ | ০৯:১১ অপরাহ্ন

দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয়, অসহায়দের মাঝে খাবার বিতরণ

আবুল কালাম আজাদ ১৩ সেপ্টেম্বর ২০২৬

চারদিকে পানি, বসতভিটায় জলাবদ্ধতা, ঘরে খাবার নেই—বন্যার এমন দুর্বিষহ পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে রাজশাহী মডেল প্রেসক্লাব। মানবিক দায়িত্ববোধ থেকে বন্যাকবলিত মানুষের মাঝে খাবার বিতরণ করেছেন প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যরা।


রোববার (১৩ সেপ্টেম্বর) রাজশাহীর বন্যাকবলিত এলাকায় এ খাদ্য সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায়, নিম্নআয়ের ও পানিবন্দি মানুষের হাতে খাবার তুলে দেওয়া হয়।


খাবার পেয়ে বন্যার্তদের অনেকের মুখে স্বস্তির ছাপ দেখা যায়। তারা বলেন, বন্যার পানিতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে। অনেক পরিবার রান্না করতে পারছে না, আবার অনেকে কাজ হারিয়ে খাদ্যসংকটে পড়েছেন। এমন সময়ে খাবার নিয়ে পাশে দাঁড়ানোয় তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন।


রাজশাহী মডেল প্রেসক্লাবের সভাপতি ইমদাদুল হক  বলেন, সাংবাদিকতা শুধু সংবাদ প্রকাশের মধ্যে সীমাবদ্ধ নয়; সংকট ও দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়ানোও সামাজিক দায়বদ্ধতার অংশ। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট কিছুটা লাঘব করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।


তারা আরও বলেন, বন্যার্ত মানুষের দুর্ভোগ দীর্ঘায়িত হলে তাদের জন্য খাদ্য, বিশুদ্ধ পানি, চিকিৎসা ও প্রয়োজনীয় সামগ্রীর সংকট আরও প্রকট হতে পারে। তাই সমাজের বিত্তবান ব্যক্তি, বিভিন্ন সামাজিক সংগঠন ও প্রতিষ্ঠানকে মানবিক সহায়তা নিয়ে বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়।


খাদ্য বিতরণ কার্যক্রমে রাজশাহী মডেল প্রেসক্লাবের সাধারন সম্পাদক হিরো সহ ক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যগন 

অংশ নেন।

দুর্যোগ যত কঠিনই হোক, মানুষের পাশে মানুষ দাঁড়ালে সংকট মোকাবিলা অনেকটাই সহজ হয়—এমন প্রত্যয় নিয়েই বন্যার্তদের পাশে থাকার ঘোষণা দিয়েছে রাজশাহী মডেল প্রেসক্লাব।

বন্যার্তদের পাশে রাজশাহী মডেল প্রেসক্লাব। দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয়, অসহায়দের মাঝে খাবার বিতরণ