Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
১৪ সেপ্টেম্বর ২০২৬
০৪:৫৩ অপরাহ্ন

রাজশাহী রেঞ্জে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৮৩, উদ্ধার অস্ত্র-মাদক

রাজশাহী প্রতিনিধি :- 183 arrested, weapons and drugs recovered

রাজশাহী রেঞ্জ পুলিশের গত ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে ১৮৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৫৪টি মামলা দায়েরের পাশাপাশি দুটি বিদেশি পিস্তল, গুলি, ইয়াবা, হেরোইন, গাঁজা, বিদেশি মদ ও চোলাই মদ উদ্ধার করা হয়েছে।

সোমবার(১৪:সেপ্টেম্বর)  সকালে রাজশাহী রেঞ্জ পুলিশের গণমাধ্যম শাখা থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, গত ২৪ ঘণ্টায় রেঞ্জের বিভিন্ন থানায় একটি খুন, একটি যৌতুকের কারণে হত্যা, সাইবার সুরক্ষা আইনে একটি, চুরির চারটি এবং নারী ও শিশু নির্যাতনের পাঁচটি মামলা হয়েছে। এ ছাড়া অন্যান্য অপরাধে আরও ৪২টি মামলা দায়ের করা হয়েছে। একই সময়ে ছয়টি অপমৃত্যুর ঘটনাও নথিভুক্ত হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পরিচালিত অভিযানে গ্রেপ্তার ১৮৩ জনের মধ্যে পরোয়ানাভুক্ত ৯৭ জন, সাজাপ্রাপ্ত ১৫ জন, তদন্তাধীন মামলার ৫৯ জন এবং প্রতিরোধমূলক ব্যবস্থায় ১২ জন রয়েছেন। একই সময়ে ২৫ জন মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকেও গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানে দুটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এছাড়া ২২ গ্রাম হেরোইন, ১২২ পিস ইয়াবা, ৩২২ পিস ট্যাপেন্টাডল, ২ কেজি ৭০৮ গ্রাম গাঁজা, ২ দশমিক ২ লিটার বিদেশি মদ এবং ২০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ও মাদক-অস্ত্র উদ্ধারে রেঞ্জের বিভিন্ন এলাকায় মোট ১৪৫টি অভিযান পরিচালনা করা হয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় রাজশাহী রেঞ্জের বিভিন্ন থানায় ১ হাজার ৮৩ জন নাগরিক বিভিন্ন ধরনের পুলিশি সেবা নিয়েছেন। চলতি মাসে এখন পর্যন্ত রেঞ্জের বিভিন্ন থানায় সেবা গ্রহণকারীর সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ১২২ জনে।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news